ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে হাওড়ার স্ট্রংরুম, শাখাওয়াত মেমোরিয়ালে কড়া নিরাপত্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে হাওড়ার স্ট্রংরুম, শাখাওয়াত মেমোরিয়ালে কড়া নিরাপত্তা


হাওড়া: আগামী ৪ঠা মে ভোট গণনা। আর ভোট মিটতেই ত্রিস্তরীয় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়ার স্ট্রং রুমগুলিতে। স্ট্রং রুমের বাইরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি। সেই সিসিটিভির ছবির ওপর নজরদারির জন্য তৈরি করা হয়েছে মনিটারিং রুম। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছেন। 


আজ হাওড়া ময়দানের যোগেশচন্দ্র গার্লস স্কুলে স্ট্রং রুম পরিদর্শনে আসেন বিদায়ী মন্ত্রী তথা মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়। তিনি বলেন, স্ট্রং রুমের বাইরে গার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল থেকে চারজন করে এজেন্টকে মনিটরিং রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেখান থেকেই ২৪ ঘন্টা চলছে নজরদারি। স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও রাজ্য পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন। 


যোগেশ চন্দ্র গার্লস স্কুলে বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি রয়েছে। এছাড়াও শিবপুরের বিবেকানন্দ ইনস্টিটিউশনে ডোমজুড়, জগৎবল্লভপুর এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন গুলি রয়েছে। পাশাপাশি শিবপুর আইআইইএসটি তে দক্ষিণ হাওড়া, সাঁকরাইল এবং শিবপুর বিধানসভার জনমত ইভিএম মেশিনে বন্দী হয়ে আছে। 


এদিন অরূপ রায় আরও বলেন, দলীয় নির্দেশ মেনে তাঁরা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। কারণ বিজেপি এমন একটি রাজনৈতিক দল তাদের বিশ্বাস করা যায় না। তবে, এটা বাংলা।' তিনি দাবী করেন, তাঁরা বিপুল জনমত নিয়ে ফের ক্ষমতায় ফিরবেন।


অন্যদিকে, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে হয়েছে ভবানীপুর বিধানসভার স্ট্রং রুম। বৃহস্পতিবার রাতে সেখানে মুখ্যমন্ত্রী যান, তারপর কারচুপির অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুক্রবার সকাল থেকে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা! ঘিরে রয়েছে গার্ডরেল, অপ্রয়োজনীয়দের গতিবিধিতে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর।

No comments:

Post a Comment

Post Top Ad