নদিয়া: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে ইসকন মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে চন্দনের টিপ ও মালা পরিয়ে স্বাগত জানান মন্দিরের সন্ন্যাসীরা। তারপর সেখানে ইসকনের গোশালায় বিশেষ পুজো করেন তিনি। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এরপরই গো-সেবা করেন তিনি। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেওয়ার পর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী।
ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মায়াপুর সফরে শুভেন্দু অধিকারী। এই সফরকে ঘিরে বুধবার থেকেই মায়াপুরে ছিল সাজ সাজ রব। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে গোটা ইসকন চত্বর। আজ সকালে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারের করে আকাশপথে মায়াপুরে পৌঁছান।
তারপর সেখানে ইসকনের গোশালায় বিশেষ পুজো করেন তিনি। গোশালা থেকে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে রাধা কৃষ্ণের মন্দিরে পূজো আরতি করেন। এরপর বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপরই গো-সেবা করেন তিনি। নানা ফল তিনি তুলে দেন গরুদের মুখে। প্রচুর তরমুজ, আম, কলা ও অন্যান্য ফলের আয়োজন করা হয়েছিল।
এদিন মন্দিরে ভক্তদের মাঝে মিশে গিয়ে তাঁদের জড়িয়ে ধরেন শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা বিনিময়ও করেন। এদিন মায়াপুরের সাধু-সন্ন্যাসীদের সঙ্গেও দেখা করে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, ইসকনের তরফে গো-মাতার একটি মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে প্রদান করা হবে।

No comments:
Post a Comment