সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণে মানতে হবে এই শর্ত, জারি বিজ্ঞপ্তি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 22, 2026

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণে মানতে হবে এই শর্ত, জারি বিজ্ঞপ্তি


কলকাতা: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের ঘোষণা আগেই করেছিল পশ্চিমবঙ্গ সরকারের। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্য পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে হয়েছে। তাতে স্পষ্ট করা হয়েছে কারা পাবেন এই সুবিধা, কোন কোন বাসে ছাড় পাওয়া যাবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত স্বল্প ও দীর্ঘ দূরত্বের সরকারি বাসে এই পরিষেবা মিলবে। 

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সকল মহিলাই এই সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। রাজ্যের পরিবহন নিগমগুলির অধীনস্থ সমস্ত ক্যাটাগরির সরকারি বাসে এই সুবিধা মিলবে। শুধু শহরের ভিতরেই নয়, দূরপাল্লার সমস্ত সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।


এক্ষেত্রে মহিলাদের জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড (কিউআর কোড-সহ) চালু করা হবে। আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে।

স্মার্ট কার্ড পাওয়ার জন্য আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড-সহ একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত সরকার স্বীকৃত যেকোনও ফটো আইডি দেখিয়েই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেই ক্ষেত্রে কন্ডাক্টরদের ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্প্রতি নবান্নে বৈঠকের পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ২০২৬ সালের পয়লা জুন থেকে, রাজ্যের সমস্ত সরকারি বাসে, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যের পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন। যে কোনও সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক, মহিলাদের কোনও ভাড়া লাগবে না।

No comments:

Post a Comment

Post Top Ad