কয়লা পাচার কাণ্ডে গ্ৰেফতার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 19, 2026

কয়লা পাচার কাণ্ডে গ্ৰেফতার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল


কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ইডির জালে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। দীর্ঘদিন ধরে ইডির তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, কয়লা মাফিয়াদের হাতে টাকা পৌঁছে দিতেন এই মনোরঞ্জন। সেই সম্পর্কিত তথ্য পেতে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 


ইডির দাবী, প্রশ্নের জবাবে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়েও গিয়েছেন তিনি। এরপরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করে ইডি। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি।


রাজ্যে পালাবদলের পরেও কয়লা পাচার মামলার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে। সেখানে তদন্তকারীরা দাবী করেছিলেন, পুলিশ-মাফিয়া যোগসাজশেই রাজ্যজুড়ে রমরমিয়ে চলত কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটাকশন দিতেই কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নিজের পকেটে ঢোকাতেন বারাবনি থানার প্রাক্তন ওসি। 



আদালতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ট্রাকজ্যাকশন আইডি সহ একাধিক তথ্য উল্লেখ করে ইডি জানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে মনরোঞ্জন মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রিপোর্টে ইডির তরফে দাবী করা হয়েছিল, বারাবনি থানার ওসির দায়িত্বে থাকাকালীন একাধিক হাতের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত মনোরঞ্জনের কাছে।


কয়লা পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে ইডি। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছিল যে পুলিশের একাংশের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগসাজশে পাচার চলত। প্রোটেকশন মানি নেওয়া হতো, আর সেই তালিকায় রয়েছেন মনোরঞ্জন মণ্ডল।

No comments:

Post a Comment

Post Top Ad