নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ধানের ভূষির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে ধরল পুলিশ। ট্রাক বোঝাই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডের পুরোনো টোল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ।
জানা যায়, নবদ্বীপ থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পায় যে, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে। এরপরেই মঙ্গলবার রাতে নবদ্বীপ থানার পুলিশ সেই ট্রাকটিকে তাড়া করে পাকড়াও করে। পরে সেটিতে তল্লাশি চালালে ট্রাক থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। জানা যায়, এই ট্রাকটিকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে ছিল একটি স্করপিও গাড়িও। ট্রাকটি ও গাড়িটির চালক সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ধানের ভূষির সাথে এই গাঁজা ওড়িশা থেকে নদিয়ার নাজিরপুর নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের সাথে বড়মাথা কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

No comments:
Post a Comment