বিনোদন ডেস্ক, ০২ জুন ২০২৬: সম্পদের দেবী মা লক্ষ্মীর আসন হল পবিত্র পদ্ম ফুল। বাস্তু শাস্ত্রবিদদের মতে, গৃহকোণে শুধু একটি পদ্ম ফুলের ছবি রাখলেই বদলে যেতে পারে ভাগ্যের চাকা। দূর হতে পারে যাবতীয় নেতিবাচক শক্তি ও অলক্ষ্মী। তবে যেমন তেমন করে ঘরের দেওয়ালে এই ছবি ঝুলিয়ে দিলেই কিন্তু চলবে না! বাস্তুর সঠিক নিয়ম এবং উপযুক্ত দিক মেনে তা না লাগালে উপকারের বদলে সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয়।
বাস্তু শাস্ত্রে গৃহের সুখ-শান্তি, সমৃদ্ধি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর একাধিক অব্যর্থ উপায়ের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম সেরা ও সহজ উপায় হল ঘরে পদ্ম ফুলের ছবি রাখা। এই ছবি ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি অন্দরমহলে এক অদ্ভুত ইতিবাচক পরিবেশ গড়ে তোলে। পদ্মকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই ঘরে এর ছবি রাখার আসল অর্থ হল স্বয়ং ধনদেবীকে নিজের গৃহে সাদর আমন্ত্রণ জানানো। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম, সৌহার্দ্য এবং মানসিক শান্তি বজায় থাকে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, পদ্ম ফুলের ছবি লাগানোর জন্য সবচেয়ে আদর্শ ও শুভ স্থান হল ঘরের উত্তর দিক। উত্তর দিকের দেওয়ালে এই ছবি টাঙানো অত্যন্ত ফলদায়ক। কারণ, শাস্ত্র মতে উত্তর দিক হল ধনদেবতা কুবেরের স্থান। এই দিকে পদ্মের ছবি রাখলে আর্থিক অনটন বা টাকা-পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত সমাধান হয় বলে বিশ্বাস।
এছাড়া বসার ঘর অথবা প্রধান প্রবেশদ্বারের ঠিক সামনের দেওয়ালে এই ছবি লাগানো যেতে পারে। এর ফলে বাইরে থেকে কেউ ঘরে প্রবেশ করার সময়ই একরাশ পজিটিভ এনার্জি অনুভব করবেন।
যেখানে-সেখানে পদ্মের ছবি রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাস্তু নিয়ম অনুযায়ী, বাথরুম বা শৌচাগারের আশেপাশে ভুলেও এই পবিত্র ফুলের ছবি রাখা যাবে না। এমনকি শোওয়ার ঘরের দেওয়ালেও পদ্মের ছবি না লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এই ঘরটি একান্তই বিশ্রাম এবং আরাম করার জায়গা, সেখানে এই ধরণের আধ্যাত্মিক ও শক্তির প্রতীক চিহ্নের ছবি রাখা বাস্তুসম্মত নয়।
বি.দ্র: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস ও মান্যতার ওপর ভিত্তি করে। প্রেসকার্ড নিউজ এটি নিশ্চিত করে না।

No comments:
Post a Comment