ঝড়ের দাপটে ভাগীরথীতে ডুবল নৌকা, মৃত্যু মহিলার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 19, 2026

ঝড়ের দাপটে ভাগীরথীতে ডুবল নৌকা, মৃত্যু মহিলার


নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ভাগীরথী নদীর চরে কাঠ কুড়াতে গিয়ে ফেরার পথে বিপত্তি। নৌকা ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম শেফালি সরকার বয়স ৫৮ বছর। মৃতার বাড়ি শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ পঞ্চায়েতের গবারচর মাঝেরপাড়া এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভাগীরথী নদীর দ্বীপে কাঠ কুড়াতে গিয়েছিলেন তিনজন। বিকেলের দিকে আচমকাই আকাশে কালো মেঘ জমে ওঠে এবং ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর তড়িঘড়ি টিনের ডোঙ্গা নৌকায় চেপে বাড়ি ফেরার সময় মাঝনদীতেই ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা তিনজনই জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। অন্য দু'জনকে উদ্ধার করা গেলেও শেফালি সরকার নদীর জলে তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসার পাশাপাশি শান্তিপুর থানায় খবর দেওয়া হয়।


খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেফালি সরকারকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad