মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে বড় বাণিজ্যিক সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া কিছু পণ্যের ওপর ভারত-সহ বিশ্বের ১৭টি দেশের জন্য অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ (আমদানি শুল্ক) আরোপ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) থেকেই এই নতুন শুল্ক কার্যকর হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (USTR) জানিয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম (Forced Labour) দিয়ে তৈরি পণ্যের আমদানি রোধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নেয়নি, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের Trade Act, 1974-এর Section 301 অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো মানবাধিকার লঙ্ঘন ও অন্যায্য বাণিজ্যিক প্রথার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নেওয়া। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, সংশ্লিষ্ট দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করতেই এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, জর্ডন, মালয়েশিয়া, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাগো এবং যুক্তরাজ্যের ওপরও ১০ শতাংশ অতিরিক্ত ট্যারিফ বসানো হয়েছে। অন্যদিকে, কয়েকটি দেশের ক্ষেত্রে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার দাবি, প্রথমে ভারতের ওপর ১২.৫ শতাংশ ট্যারিফ আরোপের পরিকল্পনা ছিল। তবে শ্রমনীতি (Labour Practices) নিয়ে ইতিবাচক আলোচনার কারণে ভারতের ক্ষেত্রে সেই হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

No comments:
Post a Comment