ব্রিকসে যোগ দিতে ভারতে আসতে পারেন শি জিনপিং! গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, July 31, 2026

ব্রিকসে যোগ দিতে ভারতে আসতে পারেন শি জিনপিং! গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম


ন্যাশনাল ডেস্ক, ৩১ জুলাই ২০২৬: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সূত্রমতে, চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চীন ভারতের সভাপতিত্বে ব্রিকসকে সমর্থন করেছে। ব্রিকস সম্মেলনটি ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শি জিনপিংয়ের ভারত সফর সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনও করা হয়নি। তবে, ভারত ইতিমধ্যেই এই সম্মেলনের জন্য চীনের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে।


শি জিনপিং যদি ভারত সফর করেন, তবে এটি একটি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক সফর হবে। কারণ গালওয়ান সংঘর্ষ এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সামরিক অচলাবস্থার পর এটিই হবে তাঁর প্রথম ভারত সফর। সফরটি পরিকল্পনা অনুযায়ী হলে, এটি হবে ২০১৯ সালের অক্টোবরের পর শি জিনপিংয়ের প্রথম ভারত সফর।


শি জিনপিংয়ের আগের সফরটি ছিল ২০১৯ সালের ১১-১২ অক্টোবর। তামিলনাড়ুর মহাবালিপুরমে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের জন্য ছিল এই সফর। উহান শীর্ষ সম্মেলনের পর দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন। তবে, সেই সফরের প্রায় ছয় মাস পর, এলএসি-র লাদাখ সেক্টরে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে ভারত-চীন সম্পর্ক গত ছয় দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যার ফলে একটি দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থা তৈরি হয়।


এর আগে, শি জিনপিং ২০১৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রীয় সফরে ভারত এসেছিলেন। তখন আহমেদাবাদ ও নয়াদিল্লী যাত্রা করেন তিনি। ২০১৯ সালের পর থেকে শি আর ভারতে আসেননি, যদিও দুই নেতা ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং জি-২০-এর মতো বহুপাক্ষিক মঞ্চে সাক্ষাৎ করেছেন।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর তিয়ানজিনে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন। এটি ছিল প্রায় সাত বছরের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রথম চীন সফর। এর আগে, মোদী ২০১৮ সালে উহান অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন এবং ২০১৯ সালে ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য চীন সফর করেছিলেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে সর্বশেষ দ্বিপাক্ষিক বৈঠকটি ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) সামরিক অচলাবস্থা নিরসনে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হওয়ার পরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই নেতা সর্বশেষ গত আগস্টে তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad