নিজস্ব সংবাদদাতা, নদিয়া: দলীয় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। দেখানোর হল কালো পতাকা। পাশাপাশি ডিম ও গোবর ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন তৃণমূল সাংসদ।
নদিয়ার কালিগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। গো ব্যাক স্লোগান। ডিম বৃষ্টির সাথেই চোর স্লোগান। সাংসদকে ছোড়ার জন্য রাখা হয়েছে প্যাকেট প্যাকেট গোবর। দলীয় কর্মসূচি চলার সময় ডিম হামলা বলে অভিযোগ সাংসদ মহুয়া মৈত্রের।
বুধবার নদিয়ার কালীগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, কর্মসূচি চলার সময় বাইরে মহিলা ও পুরুষের জমায়েত হয়। প্রত্যেকেই বিজেপি কর্মী বলে অভিযোগ মহুয়ার। তাঁদের হাতে ছিল কালো পতাকা। সাংসদকে লক্ষ্য করে দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পুরো বিষয়টি নিয়ে সাংসদ নিজেই তাঁর ফেসবুক প্রোফাইল থেকে লাইভ ভিডিও শেয়ার করেন। ভিডিওতে মহুয়াকে বলতে শোনা যায়, "রাজ্য সরকার বদল হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিকেয় উঠেছে। পুলিশ প্রশাসন নির্বিকার। এরা সাধারণ মানুষ নয়, প্রত্যেকেই বিজেপি কর্মী। আমাকে হামলা করার ছক কষা হয়েছে।” কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
সাংসদের অভিযোগ, রাজ্য সরকার বদল হওয়ার পর সংবিধান শিখেয় উঠেছে। পুলিশ প্রশাসন নির্বিকার। এবার তাকে হামলা করার ছক করেছে বিজেপি। মহুয়া অভিযোগ তোলেন, তাঁর দলীয় কর্মসূচি চলার সময় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। উত্তেজনা শুরুর পর পুলিশের কোনও হস্তক্ষেপ নেই বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র। সাংসদ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান সোশ্যাল মিডিয়ায়। মহুয়া বলেন, 'আমি একজন সাংসদ, পুলিশের উচিৎ আমার নিরাপত্তার ব্যবস্থা করা।'
অন্যদিকে এই ঘটনায় তুলকালাম পরিস্থিতি হয় নদিয়ার কালীগঞ্জে। আলিফার বাড়ির সামনে রাস্তার ওপর শ'য়ে শ'য়ে বিজেপি কর্মী-সমর্থক উত্তেজনা সৃষ্টি করছেন বলে দাবী মহুয়ার। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, নিচ থেকেই আলিফা আহমেদের দোতালা লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

No comments:
Post a Comment