ন্যাশনাল ডেস্ক, ১৫ জুলাই ২০২৬: গঙ্গা স্নানের রীতি সেরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার নবদম্পতি। শাড়ির আঁচল বাইকের সাথে জড়িয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এতে নববধূর মৃত্যু হয়। পাশাপাশি বাইক থেকে পড়ে আহত হন তাঁর স্বামী। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় কিষাণপুর থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। পথচারীরা মেহেন্দি লাগানো হাত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে দ্রুত তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকায়।
চিত্রকূট জেলার রেঠির জলন্ধরপুর গ্রামের বাসিন্দা রাম প্রসাদ নিষাদের সঙ্গে রোশনি দেবীর বিয়ে হয়েছিল এক থেকে দু'মাস আগে। মঙ্গলবার সকালে এই দম্পতি বাইকে করে গঙ্গা স্নান করতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে, কিষাণপুর ক্যানেল কলোনির কাছে, রোশনি দেবীর শাড়ির আঁচল হঠাৎ বাইকের পেছনের চাকায় জড়িয়ে যায়। রোশনি দেবী বাইক থেকে পড়ে যান এবং রাস্তা ধরে টেনে নিয়ে যাওয়ায় গুরুতর আহত হন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, দেখেই গা শিউরে উঠেছিল সেখানে উপস্থিত সকলের। পথচারীরা আহত দম্পতিকে বিজয়িপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্বামী সামান্য আহত হলেও, প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা স্ত্রীর অবস্থা গুরুতর মনে করে তাঁকে জেলা হাসপাতালে রেফার করেন।
নববধূর এই আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। পরিবারের বক্তব্য, মাত্র এক মাস আগেই তাঁদের বিয়ে হয়েছিল এবং তারা জানেন না কে তাঁদের ওপর কুদৃষ্টি দিয়েছে, আর তাঁদের সুখী পরিবারটি শোকে নিমজ্জিত হয়েছে। পরিবারটি কোনও আইনি ব্যবস্থা না নিয়েই নববধূর মরদেহ বাড়িতে নিয়ে যায়। তারা জানান যে, দুর্ঘটনাটি মর্মান্তিক এবং তারা কোনও আইনি ব্যবস্থা চান না।
কিষানপুর থানার আধিকারিক যোগেশ কুমার জানিয়েছেন যে, পুলিশ দল আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে তাঁরা এখনও কোনও অভিযোগ পাননি, কারণ পরিবার কোনও আইনি ব্যবস্থা নিতে চায় না। অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

No comments:
Post a Comment