'আমি আমার অনশন চালিয়ে যাব', নতুন বার্তা সোনম ওয়াংচুকের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, July 20, 2026

'আমি আমার অনশন চালিয়ে যাব', নতুন বার্তা সোনম ওয়াংচুকের


ন্যাশনাল ডেস্ক, ২০ জুলাই ২০২৬: সমাজকর্মী সোনম ওয়াংচুক সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, সাংসদদের একটি প্রতিনিধিদল সিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তিনি তাঁর অনশন ধর্মঘট শেষ করবেন না। এই বার্তাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়েছে।


ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোও সিজেপি-র ব্যানারে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে তাঁর স্বামীর হাতে লেখা বার্তাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিজেপি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবী জানাচ্ছে। মূলত লাদাখের বাসিন্দা সমাজকর্মী সোনম ওয়াংচুক। 


সমাজমাধ্যমে পোস্ট করা চিঠিতে লেখা, "আমি আমার অনশন চালিয়ে যাব (২৩তম দিন)। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবদের সাথে যে নৃশংস আচরণ করা হচ্ছে তা দেখে, আমি আমার অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না তরুণ নেতাদের সংসদে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, অথবা আমাকে হাসপাতালে তাদের দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।" 



আরও লেখা, "আশা করি সরকার শিক্ষামন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করবেন। উস্কানি সত্ত্বেও যুবরা যেভাবে শান্তি বজায় রেখেছে তাতে আমি অভিভূত ও আবেগাপ্লুত। আমি শিক্ষামন্ত্রী ও পুলিশ বাহিনীর কাছে আবেদন করছি, তাঁরা যেন আজ বা কালকের মধ্যে ছাত্রদের সংসদে তাঁদের অভিযোগ পেশ করার সুযোগ দিয়ে এই সমস্যার সমাধান করে। আমি নিশ্চিত যে যব প্রতিবাদকারীরা আজ যেমন ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে, আগামীকালও ঠিক তেমনই দেখাবে।"


উল্লেখ্য, সোনম ওয়াংচুকের এই বার্তাটি এমন এক সময়ে এসেছে যখন সোমবারের বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মধ্য দিল্লির জন্তর মন্তরে একটি বৈঠক করেন। সিজেপি সদস্যরা সরকারের কাছে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য জবাবদিহিতাসহ বেশ কিছু দাবী পেশ করেছেন।


অন্যদিকে, দিল্লী পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সোনম ওয়াংচুকের স্ত্রীর করা একটি আপিলের শুনানির সময় দিল্লী হাইকোর্ট, তাঁকে সফদরজং হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করতে একক বিচারকের অস্বীকৃতিকে চ্যালেঞ্জ করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad