ত্বকে পড়বে না বার্ধক্যের ছাপ, ট্রাই করুন এই ২ ঘরোয়া অ্যান্টি-এজিং ফেসপ্যাক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 26, 2026

ত্বকে পড়বে না বার্ধক্যের ছাপ, ট্রাই করুন এই ২ ঘরোয়া অ্যান্টি-এজিং ফেসপ্যাক


লাইফস্টাইল ডেস্ক, ২৬ জুলাই ২০২৬: বার্ধক্য দরজায় কড়া নাড়লে এর প্রভাব মুখেও দেখা যায়। আর এই বার্ধক্যজনিত উপসর্গ থেকে ত্বককে রক্ষা করতে পুষ্টির প্রয়োজন হয় অনেক বেশি। এটি করা না হলে বলিরেখা, ফাইন লাইন এবং আলগা ত্বকের মতো সমস্যা বাড়তে শুরু করে। এই সমস্যাগুলি এড়াতে ত্বকের সম্পূর্ণ যত্ন নেওয়া প্রয়োজন। বার্ধক্যজনিত সমস্যা থেকে ত্বককে রক্ষা করতে রান্নাঘরে এমন অনেক জিনিস রয়েছে যা ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে। আসুন এমনই দুটো ঘরোয়া ফেসপ্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক, যা বার্ধক্যজনিত ত্বকের সমস্যা দূর করতে পারে। 


 ওটস থেকে ফেসপ্যাক তৈরি করুন

 অ্যান্টি-এজিং ফেসপ্যাক তৈরি করতে দুই টেবিল চামচ ওটস ও আধা কাপ তাজা বাটারমিল্ক একসঙ্গে মিশিয়ে প্রায় এক মিনিটের জন্য গরম করুন। একটু গরম হয়ে এলে এতে দুই চামচ অলিভ অয়েল মিশিয়ে পুরোপুরি ঠাণ্ডা হতে দিন। এই মিশ্রণটি আপনার মুখে লাগান এবং প্রায় ১০-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে আপনার পছন্দের ময়েশ্চারাইজার মুখে লাগান।


 আপেল ফেসপ্যাক 

এই অ্যান্টি-এজিং ফেসপ্যাক তৈরি করতে কিছু আপেলের টুকরো নিন এবং সেগুলি নরম না হওয়া পর্যন্ত জলে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে একটি নরম পেস্ট তৈরি করতে চটকে নিন। এতে এক চামচ মধু এবং দুধের গুঁড়ো যোগ করুন এবং সবকিছু একসাথে মেশান। এই প্যাকটি আপনার পুরো মুখ এবং ঘাড়ে লাগান এবং প্রায় ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।


সপ্তাহে দুই থেকে তিন দিন অন্তত এই প্যাক ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আর মনে রাখবেন - ত্বকে নতুন কিছু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞর পরামর্শ নিতে ভুলবেন না। 





No comments:

Post a Comment

Post Top Ad