গভীর নিম্নচাপের জের, দুপুরেই ঝেঁপে বৃষ্টি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, July 27, 2026

গভীর নিম্নচাপের জের, দুপুরেই ঝেঁপে বৃষ্টি


কলকাতা: প্রচণ্ড গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকবে আগামী দুই থেকে তিন দিন। নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি, খবর হাওয়া অফিসের। 

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার দুপুর থেকেই কলকাতা সহ সমস্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস। গভীর নিম্নচাপ প্রবেশ করছে বাংলায়। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। বাংলা হয়েই সেই নিম্নচাপ স্থলভাগে ঢুকছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলে রয়েছে নিম্নচাপ। আজ দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই বাড়বে দুর্যোগ। নিম্নচাপের মূল প্রভাব ওড়িশায় পড়লেও সতর্কতা জারি করা হয়েছে বাংলাতেও। 


হাওয়া অফিসের পূর্বাভাস, শক্তিশালী নিম্নচাপে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, বাঁকুড়াতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। উপকূলে ঘন্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ২৯ জুলাই, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও শহরতলিতেও। এছাড়াও আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad