মাদক উদ্ধার, গ্রেফতার তিন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 18, 2026

মাদক উদ্ধার, গ্রেফতার তিন


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ তিনজনকে গ্ৰেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছেয়পুলিশ। সোমবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ভোটঘোড়শালা মোড় সংলগ্ন এলাকা থেকে মোটরবাইক-সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৩ কেজি ৪৮১ গ্রাম হেরোইন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকারও বেশি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নাজিম মহালদার (বাড়ি অরঙ্গাবাদ শেখপাড়া), রমজান মহালদার এবং মুর্তুজা শেখ (বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া)। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সেই সময় সন্দেহজনক একটি মোটরবাইক দেখতে পেয়ে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। এরপর বাইকে থাকা তিন যুবকের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। মাদকটি সিমেন্টের বস্তার মধ্যে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লালগোলা এলাকা থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন নিয়ে সুতির দিকে যাওয়া হচ্ছিল। ধৃত তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, তা জানার চেষ্টা করা হচ্ছে। মাদকটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। মোটরবাইকটি আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য দেড় কোটিরও বেশি বলে দাবী পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad