কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, এটিসি ভবনে আগুন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 18, 2026

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, এটিসি ভবনে আগুন

 


কলকাতা: কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের এটিসি ভবনের তিনতলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। সেরকম ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের টুনি লাইট থেকে আগুন লাগে। 


মঙ্গলবার ভোররাত। ঘড়ির কাঁটায় তখন প্রায় ৪টে। হঠাৎ বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিলতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। তারপরই আগুনের তীব্রতা বাড়তে থাকে। দাউদাউ করে জ্বলতে শুরু করে বিল্ডিংয়ের তিনতলার একাংশ। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় আরও দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে খবর, ১৫ অগস্ট উপলক্ষে যে টুনি লাইট দিয়ে বিল্ডিং সাজানো হয়েছিল, সেই লাইট থেকেই কোনওভাবে শট সার্কিট হয়ে আগুন লাগে। প্রাথমিকভাবে অন্তত সেরকমই অনুমান করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


এটিসি বিল্ডিংয়ের আট তলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে বিমানের অবতরণ পর্যন্ত এটিসি-র অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন পাইলটরা। কোন বিমান কোন উচ্চতায় যাবে, পথ নির্দেশিকাও ঠিক করে দেন এটিসির আধিকারিকরা। পাইলটদের মেসেজও পাঠানো হয়। মূলত, বিমান চলাচলে কন্ট্রোল থাকে এই এটিসির ওপর।

No comments:

Post a Comment

Post Top Ad