লোকসভার স্পিকারকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, ছাত্র আন্দোলন নিয়ে চর্চার দাবী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 12, 2026

লোকসভার স্পিকারকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, ছাত্র আন্দোলন নিয়ে চর্চার দাবী


নয়াদিল্লী: লোকসভায় চলমান অচলাবস্থার মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সদনে ছাত্র আন্দোলন নিয়ে যেকোনও চর্চার জবাব দিতে তিনি প্রস্তুত। এদিকে, রাহুল গান্ধী বলেছেন যে তিনি অমিত শাহের লেকচার শুনতে চান না। এরই মাঝে, লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ছাত্র আন্দোলন নিয়ে চর্চা করানোর দাবী জানিয়েছেন অমিত শাহ। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে লিখেছেন যে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের পক্ষ থেকে বিজনেস অ্যাডভাইজরি কমিটির এক বৈঠকে সংসদে নিট পরীক্ষা ও ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন। বিরোধী দলের অনুরোধে সংসদের চলতি অধিবেশনে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, কিন্তু বিরোধী দলের কোনও সাংসদ সংসদে নিট পরীক্ষা নিয়ে কোনও মতামত প্রকাশ করেননি। এর পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি নিয়ে আবারও আলোচনা করতে প্রস্তুত।


তাঁর চিঠিতে অমিত শাহ স্পিকারকে অনুরোধ করেছেন, "অনুগ্রহ করে আপনি বিরোধী দলের সঙ্গে আলোচনা করুন এবং পারস্পরিক সম্মতিক্রমে আজ থেকে আপনার সুবিধামতো সময় বরাদ্দ করুন। আমি এই বিষয়ে আলোচনায় অংশ নিতে এবং বিরোধী দলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে নির্ধারিত সময়ে সংসদে উপস্থিত থাকতে চাই।"


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "গণতন্ত্রে আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধান পাওয়া যায়। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার অটল আস্থা রয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই সংসদ আলোচনা ও সংলাপের জন্যই। অতএব, আপনার কাছে অনুরোধ , বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি একটি অনুকূল পরিবেশে আলোচনার ব্যবস্থা করে দিন, যাতে শাসক ও বিরোধী উভয় দলের সকল মাননীয় সদস্য এই বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন।"


চলতি অধিবেশনে, দিল্লীতে ছাত্রদের ওপর লাঠিচার্জ এবং রাম মন্দিরের অনুদান চুরির বিষয়ে অমিত শাহের বক্তব্যের জন্য দাবী জানাতে থাকেন বিরোধীরা এবং এতে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। বিধানসভার কার্যক্রমে প্রায় চলেনি, এটা বলাই যায়। এই আবহেই সোমবার সরকার জানায় যে, অমিত শাহ আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা তাতে রাজি হয়নি। এরপরে, বিরোধীরা জানায় যে, আমরা আমাদের বিষয় থেকে সরছি না। রাম মন্দিরের অনুদান চুরির বিষয়টি নিয়েও চর্চা হোক। তবে, অচলাবস্থা শেষ হয়নি। এবারে, অমিত শাহ নিজেই চর্চার দাবী জানিয়ে স্পিকারকে চিঠি লিখেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad