ওয়ার্ল্ড ডেস্ক, ১৫ আগস্ট ২০২৬: প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার সকালে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এন্ডে শহর থেকে সমুদ্রপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় সকাল ৫:৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। মূল ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেশের অনেক উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।
শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে একটি সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা প্রত্যাহার করা হয়। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রচণ্ড ভূমিকম্পে ভবনগুলো তাসের ঘরের মতো ধসে পড়েছে।
এই শক্তিশালী কম্পন বেশ কয়েকটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিক ভূমিকম্পের পর ওই এলাকায় বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রার কম্পন অন্তর্ভুক্ত ছিল। ফ্লোরেস দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে এর প্রভাব অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত ও নদীর তীর থেকে দূরে থাকতে এবং নিরাপদ, উঁচু স্থানে চলে যেতে অনুরোধ করেছে।
১৭,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরি-প্রবণ দেশ। লোকজনকে নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ভূপৃষ্ঠের ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত ভূমিকম্প হতে পারে।

No comments:
Post a Comment