জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা অন্য গাড়ির, মৃত ৩ শ্রমিক সহ আহত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, August 7, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা অন্য গাড়ির, মৃত ৩ শ্রমিক সহ আহত একাধিক


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা অন্য একটি ট্রাকের। ঘটনায় মৃত ৩ এবং গুরুতর জখম ১১ জন শ্রমিক। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সাত সকালে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বালিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ছেপো বর্মন (৪৫), অলোকা বর্মন(৪৬), বাড়ি সাদাপুরে এবং অপর এক মৃতের নাম তপ মার্ডি (৩৭), বাড়ি ধরণ্ডা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে নিত্যদিনের মতই দিনমজুরের কাজ করতে ইটাহারের দুর্গাপুর অঞ্চলের সাদাপুর ও ধরণ্ডা এলাকা থেকে প্রায় ৩০ জন শ্রমিক ট্রাকে চেপে বালিয়াপাড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে রাস্তার ধারে ট্রাকে থেকে শ্রমিকরা কাজের যাওয়ার জন্য নামছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মালদহমুখী অন্য একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই ট্রাকটির পিছনে ধাক্কা মারে। 

 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ইটাহার থানার ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। গুরুতর জখম বাকি ১১ জনকে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যালে তাঁদের রেফার করেন চিকিৎসক। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্ৰস্ত ট্রাক দুটি থানায় নিয়ে যায় পুলিশ। তবে, ঘাতক ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 


No comments:

Post a Comment

Post Top Ad