নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: কয়েক হাজার নেশার ট্যাবলেট সহ গ্রেফতার দুই জন যুবক ও একজন মহিলা। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকার। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশ।
বংশীহারী থানার পুলিশ এবং হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভ তোশ সরকার যৌথভাবে এদিন রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০০০ নেশার ট্যাবলেট। শুক্রবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকি। অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল, গঙ্গারামপুরের বাসিন্দা মুবারক মিয়া (২০), মানিকুল মিয়া (২৫), ও মোনালিকা পারভীন (২২। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে এই তিনজন গাজোল থেকে একটি টোটোতে করে বুনিয়াদপুর আসছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং বংশীহারী থানা বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় টোটো দাঁড় করায়। পরবর্তীতে তল্লাশি চালালে ওই তিন জনের ব্যাগ থেকে প্রায় সাড়ে তিন হাজার নেশার ট্যাবলেট উদ্ধার হয়। ওই নেশা জাতীয় ট্যাবলেটগুলোর মোট মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।
এরপরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ট্যাবলেট কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সেই সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment