ওয়ার্ল্ড ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬: রাশিয়ার বিভিন্ন অংশে রবিবার শত শত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউক্রেনের অন্যতম বৃহত্তম বিমান হামলা। রাশিয়াও পাল্টা হামলা চালিয়েছে আর এর জেরে ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তালের একটি কারখানা ক্ষতিগ্রস্ত করেছে। হামলার পর কারখানায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের মতে, প্রায় ৬০০টি ড্রোন রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল এবং সেগুলোর প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলের উপর গুলি করে ভূপাতিত করা হয়েছে। দুই দেশের মধ্যে এই যুদ্ধ চার বছর ধরে চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রিভি রিহ শহরে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন, সুমি শহরে আরও একজন এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় একজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, রাশিয়া যেখানেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারছে, সেখানেই অবকাঠামোকে নিশানা করছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত রাতে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের মতে, প্রায় ৬০০টি ড্রোন রাজধানী মস্কোর দিকে আসছিল, যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলের উপর গুলি করে ভূপাতিত করা হয়েছে।
আর্সেলরমিত্তাল ক্রিভি রিহ ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের আর্সেলরমিত্তাল গ্রুপের একটি অংশ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সংস্থাটি নিশ্চিত করেছে যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে, সংস্থাটি আংশিকভাবে কাজ স্থগিত রেখেছে। তবে, ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
পোডলস্ক শহরে ইউক্রেনের এক হামলায় অনলাইন খুচরা বিক্রেতা সংস্থা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার রোস্তভ অঞ্চলের তিনটি শহরও ড্রোন হামলার শিকার হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি স্লিওসারের মতে, ১৫০টিরও বেশি ড্রোন পরিচালিত এই হামলায় পাঁচজন নিহত, বেশ কয়েকটি বাড়ি ও একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত এবং দাবানলের সৃষ্টি হওয়ায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment