মদ্যপানের আসরে বচসা! মাথায় হাতুড়ি মেরে বন্ধুকে খুন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 14, 2026

মদ্যপানের আসরে বচসা! মাথায় হাতুড়ি মেরে বন্ধুকে খুন


উত্তর ২৪ পরগনা: মদ্যপানের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা গড়াল খুনোখুনিতে। বন্ধুর মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পানিহাটিতে। সোমবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত বন্ধু আশিস বন্দ্যোপাধ্যায় ওরফে বাপিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম বাবু ঘোষ। পেশায় তিনি একজন রংমিস্ত্রি। ঠিক কী কারণে খুন তা তদন্ত করে দেখছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর ডক্টর গোপাল চ্যাটার্জি রোড এলাকার বাসিন্দা বাবু ঘোষ। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পরে বন্ধু আশিসের সঙ্গে বসে মদ্যপান করতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, প্রায় দিনই মদ্যপানের আসরে দুই বন্ধুর নানা বিষয় নিয়ে ঝগড়া-অশান্তি হতো। দুই বন্ধু চরম অশান্তি করতেন।


স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতেও মদের আসরে দুই বন্ধুর মধ্যে তেমনই অশান্তি হয়। আর এবারে ঝগড়াতেই শেষ হয়নি, মারামারিও করেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময় বাবুকে উলঙ্গ করে আশিস পেটান। আর তারপর হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। আর্তনাদ শুনে আত্মীয়-প্রতিবেশীরা ওই ঘরে গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে ওই যুবকের মৃত্যু হয়েছে।


জানা গিয়েছে, এই ঘটনার পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বাপি, পুলিশকে সমস্ত ঘটনা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেখা যায় সেখানে পড়ে রয়েছে যুবকের নগ্ন-রক্তাক্ত দেহ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা, খুনের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad