পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু! ব্যারাক থেকে উদ্ধার দেহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 14, 2026

পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু! ব্যারাক থেকে উদ্ধার দেহ


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু! এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে হাবড়া থানার ব্যারাক থেকে উদ্ধার হয় ওই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত পুলিশ আধিকারিকের নাম বিশ্বনাথ সেন, তাঁর বয়স ৫৭ বছর। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবড়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন। 


জানা গিয়েছে, সোমবার বারাসত আদালতে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে থানা চত্বরে তাঁকে খুঁজে পাচ্ছিলেন তাঁর না সহকর্মীরা। এমনকি তাঁর মোবাইলে ফোন করেও কোনও সাড়া মেলেনি। এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর সহকর্মীরা তাঁর ব্যারাকে পৌঁছন। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এতে করে সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় বিশ্বনাথ সেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওই ঘর থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ওই পুলিশ আধিকারিকের দেহ।


এদিকে পুলিশ আধিকারিকের এই রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে এমন ঘটনা ঘটল? এটা কী নিছকই আত্মহত্যা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই তা স্পষ্ট হবে।

No comments:

Post a Comment

Post Top Ad