পশ্চিম সিকিমে আবার ধস! অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, ব্যাপক আতঙ্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, September 13, 2026

পশ্চিম সিকিমে আবার ধস! অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, ব্যাপক আতঙ্ক


শিলিগুড়ি : একের পর এক ভূমিধসে বিধ্বস্ত সিকিম। আবারও বড়সড় ভূমিধসের ঘটনা ঘটল পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে। শনিবার সন্ধ্যায় রাজ্যজুড়ে ভারি বৃষ্টির পর রিম্বি এলাকায় নতুন করে ধস নামে। বিশালাকার পাথর, মাটি ও ধ্বংসাবশেষ নিয়ে নেমে আসা এই ধসে রিম্বি ও খেচুপরির মধ্যে সংযোগকারী রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের জেরে রাস্তার বিস্তীর্ণ অংশ মাটি ও পাথরের স্তূপে ঢেকে গিয়েছে। রাস্তাটি ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। নতুন করে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে, ধসপ্রবণ এলাকার কাছে থাকা দুটি বাড়ি বিপদের মুখে রয়েছে বলে জানা গিয়েছে। পাহাড়ের ঢালে মাটি সরে যাওয়া অব্যাহত থাকায় বাড়িগুলির নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ভারি বৃষ্টির জেরে আগামী দিনগুলিতে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে বলেও উদ্বিগ্ন বাসিন্দারা। নতুন এই ভূমিধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তা কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। 


মঙ্গলবার গভীর রাতেও বিরাট ভূমিধস নেমে পশ্চিম সিকিমের রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সিকিমের গাংলা ভূমিধসে বিধ্বস্ত হয়েছে। এর আগে গত রবিবার সকালে উত্তর সিকিমে ভূমিধসের জেরে চ্যাকুং ও তিস্তা নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে হড়পা বানের আশঙ্কা দেখা দেয়। এরপর মিরিক পাহাড়ে ভূমিধসের জেরে রংভাং নদীতে তৈরি গভীর হ্রদ ঘিরে উদ্বেগ দেখা দেয়। শনিবার বিশাল আকারের পাথর ও কাদার স্রোত আছড়ে পড়ে রিম্বি-খেচুপরি সড়কে।

No comments:

Post a Comment

Post Top Ad