১৭ নয় ১৮ সেপ্টেম্বর! চলতি বছর কেন বদলে গেল বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 16, 2026

১৭ নয় ১৮ সেপ্টেম্বর! চলতি বছর কেন বদলে গেল বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ?


বিনোদন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৬: দুর্গা-সহ অন্যান্য সমস্ত পুজোই তিথি নক্ষত্র মিলিয়ে হলেও তারিখ সামান্য এদিক ওদিক হয়। বদলে যায় দিনক্ষণ। ব্যতিক্রম শুধু বিশ্বকর্মা পুজো।‌ প্রায় সবসময়ই বিশ্বকর্মা পুজো ১৭ সেপ্টেম্বর হয়ে আসছে। কিন্তু ২০২৬ সালে বিশ্বকর্মা পুজো পড়েছে ১৮ সেপ্টেম্বর। তাতে স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, কেন এই পরিবর্তন? চলুন জেনে নেওয়া যাক সেই কারণ। 


হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনও পুজোর দিনক্ষণ ঠিক হয় চাঁদের অবস্থানের ওপর ভিত্তি করে। তথ্য বলছে, বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে বদলে যায় এই নিয়ম। শুধুমাত্র এক্ষেত্রে দিনক্ষণ ঠিক হয় সূর্যের সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশের হিসেবে। বলা হয় সূর্য কন্যা রাশিতে সরে গেলে দেবতারা জেগে ওঠেন। ওই সময়টাই বিশ্বকর্মা পুজোর সময় হিসেবে ধরা হয়। এক্ষেত্রে আরেকটা হিসেব হল, ভাদ্র মাসের শেষ দিনে হয় বিশ্বকর্মা পুজো। তবে বাংলা ক্যালেন্ডারের নিরিখে কোনও কোনও বছর আষাঢ় মাস হয় ৩২ দিনে। অতএব এই হিসেবেই বদল আসে। তার প্রেক্ষিতে ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে ভাদ্র মাসের শেষ তারিখের সবসময় মিল থাকে না। ফলে বদলে যায় বিশ্বকর্মা পুজোর দিন।


জানা গিয়েছে, এবারও ১৭ সেপ্টেম্বরই কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। তবে বাংলা মাসের নিরিখে ভাদ্রের শেষ দিন পড়ছে ১৮ সেপ্টেম্বর। তাই ওই দিনই হবে বিশ্বকর্মা পুজো। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, ১৮ তারিখ সকাল ৭টা বেজে ৩ মিনিট ৩০ সেকেন্ডে মধ্যে, ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ১৮ মিনিটেক মধ্যে, দুপুর ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড থেকে ২টো ২১ মিনিট ৬ সেকেন্ডের মধ্যে, ৩টে ৫৯ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে, সন্ধ্যা ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত অমৃত যোগ। মাহেন্দ্রযোগ সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে ও ১০টা ১৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত।


প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। একদিন পরেই দেবশিল্পীর আরাধনায় মেতে উঠবেন সকলে। 

No comments:

Post a Comment

Post Top Ad