নেতৃত্বে তিলক, একাধিক চমক রেখে এশিয়া কাপের জন্য দল ঘোষণা বিসিসিআইয়ের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, November 2, 2026

নেতৃত্বে তিলক, একাধিক চমক রেখে এশিয়া কাপের জন্য দল ঘোষণা বিসিসিআইয়ের

 


স্পোর্টস ডেস্ক, ০২ নভেম্বর ২০২৬: চলতি বছরের পুরুষ রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত-এ দলের ঘোষণা করল বিসিসিআই। দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিলক বর্মা। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রজত পাতিদার। এই টুর্নামেন্টের আয়োজন করা হবে ২০২৬ সালের ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের দোহায়। ভারত-এ দলে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীও।


এই টুর্নামেন্টে ভারত-এ দলকে গ্রুপ বি-তে রাখা হয়েছে। এই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), নেপাল এবং পাকিস্তান-এ। অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশ-এ, শ্রীলঙ্কা-এ, আফগানিস্তান-এ এবং হংকং, চীন। প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল সেমিফাইনালে পৌঁছবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর। এরপর রবিবার, ২৯ নভেম্বর হবে ফাইনাল।


রাইজিং স্টার্স এশিয়া কাপে আগামী ২২ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত-এ দল। এরপর রবিবার, ২২ নভেম্বর পাকিস্তান-এ দলের মুখোমুখি হবে ভারত-এ। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর ২৪ নভেম্বর ইউএই-র বিরুদ্ধে খেলবে ভারত-এ দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দোহা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। সবশেষে রবিবার, ২৯ নভেম্বর হবে পুরুষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।



রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারতীয় দল-

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক বর্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান।

No comments:

Post a Comment

Post Top Ad