অভিনেতার বিরুদ্ধে শিশু শিল্পীকে হেনস্থার অভিযোগ! চাঞ্চল্যকর পোস্ট লীনা গাঙ্গুলির ছেলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 3, 2026

অভিনেতার বিরুদ্ধে শিশু শিল্পীকে হেনস্থার অভিযোগ! চাঞ্চল্যকর পোস্ট লীনা গাঙ্গুলির ছেলের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : সম্প্রতি ব্লগার সায়ক চক্রবর্তীর গো-মাংস বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না। এই বিতর্ক ঘিরেই অনেকেই নিজস্ব মতামত ছুঁড়ে দিয়েছেন সমাজ মাধ্যমে কেউ আবার ফাঁস করেছেন সায়ক সম্পর্কে গোপন তথ্য।


এবার গো-মাংস বিতর্কের মাঝেই আরও এক বিস্ফোরক তথ্য সামনে এল। প্রখ্যাত লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র তথা ‘অর্গানিক প্রোডাকশন হাউস’-এর কর্ণধার অর্ক গাঙ্গুলির একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।


যদিও তিনি সরাসরি কারও নাম নেননি, তবে নিশানায় যে সায়কই রয়েছেন তা বোঝার অপেক্ষা রাখে না। শিশু শিল্পীকে যৈন লাঞ্ছনার অভিযোগ উঠল জনপ্রিয় ব্লগারের উপর।


অর্ক গাঙ্গুলির লেখায়, “সাম্প্রতিক সময়ে চর্চায় থাকা এক ভাইরাল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, কয়েক বছর আগে তিনি এক শিশুকে যৈন হেনস্তা করেছিলেন। ঘটনাটি ঘটেছিল একটি নামকরা প্রযোজনা সংস্থার জনপ্রিয় এক টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুর মা-সহ আরও অনেকেই তা জানতে পারেন।


অভিযুক্ত ব্যক্তি যিনি তখন অভিনেতা ছিলেন এবং বর্তমানে একজন ব্লগার—সবার সামনে ক্ষমা চেয়েছিলেন, আর তারপরেই বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। ছোট ছেলেটির চোখের জল শুকিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে-ও বুঝে গিয়েছিল যে এভাবেই সব কিছুকে স্বাভাবিক করে নেওয়া হয়।



দুর্ভাগ্যবশত, সমাজ হিসেবে আমরা যৈন নির্যাতনসহ নানা অপকর্ম ও হেনস্তাকে স্বাভাবিক বলে মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। ফিল্ম সেটগুলোও এর ব্যতিক্রম নয়।


মাঝেমধ্যে সমাজ হিসেবে আমাদেরও দায়বদ্ধতা থাকে সেই অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য যারা বারবার অপরাধ করার সাহস পায়। অপরাধের ধরন হয়তো বদলাতে পারে, কিন্তু এই নিষ্ঠুরতার পেছনের মনস্তত্ত্ব অনেক ক্ষেত্রেই একই থাকে।”


অর্ক গাঙ্গুলির পোস্টটি সামনে আসতেই কমেন্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারন মানুষ। নেটিজেনদের দাবি ক্ষমা চাইলেই কি সব অপরাধ ধুয়ে মুছে যায়? ইন্ডাস্ট্রির ভেতরের এই সত্যি কি এবার প্রকাশ্যে আসবে? যদিও এই ভয়ংকর অভিযোগের বিরুদ্ধে এখনো অব্দি কোনরকম প্রতিক্রিয়া জানাননি সায়ক চক্রবর্তী।

No comments:

Post a Comment

Post Top Ad