অপমান নিয়ে মুখ খুললেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের নায়ক রাজদীপ গোস্বামী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 3, 2026

অপমান নিয়ে মুখ খুললেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের নায়ক রাজদীপ গোস্বামী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : বাংলা বিনোদন দুনিয়ায় যারা সবেমাত্র নিজেদের পরিচিতি গড়ছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কঠিন লড়াই পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন। তেমনই একজন হলেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের নায়ক রাজদীপ গোস্বামী।


২০২১ সালে ডিসেম্বর থেকেই নতুন অধ্যায়ের যাত্রা শুরু করেন রাজদীপ। নিউটাউন থেকে দু’ঘন্টার বাসযাত্রা করে টালিগঞ্জ পৌঁছানো, প্রথমবার মেট্রোতে ওঠা, ইন্দ্রপুর স্টুডিও- সবটাই স্বপ্নের মত ছিল তার কাছে। তবে গত চার বছরে সেই অভিজ্ঞতা তাকে অনেকটাই বদলে দিয়েছে।


চলার পথ মোটেই সহজ ছিল না। রাজদীপ জানিয়েছেন, রিজেকশনের থেকেও বেশি কষ্ট দিত অপমান। নতুন কাজের সময় অনেকেই মজা করত, ইয়ার্কি করত, শুধু তাই নয় লেগ পুল করার চেষ্টা করত।


রাজদীপের কথায়, ‘মানুষজন খুব অপমান করে, মানুষ মজা নেওয়ার জন্য বসে থাকে।’ এমন অভিজ্ঞতা বহুবার মানসিক ভাবে ভেঙে দিয়েছে অভিনেতাকে।


পুরনো অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রাজদীপ জানান, দুর্গাপুজার সময় একটি কাজে যোগ দিতে গিয়ে ট্রাফিকের কারনে ১০-১৫ মিনিট দেরি হয়ে যায়। সেই সামান্য দেরিতে তাকে এমন ভাষায় অপমান করা হয় যে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেড়িয়ে আসতে হয়। চখের জল লুকোতে সানগ্লাস পড়তে হয় তাকে। ‘হিরো নাকি?’ – এই ধরনের মন্তব্য আজও মনে দাগ কাটে অভিনেতার। সেদিন চুপ থাকলেও নিজের লক্ষ্য থেকে সরেননি রাজদীপ।


এই লড়াইয়ের মাঝেই ২০২২ সালে জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’ তে রাজদীপের অভিনয় নজর কাড়ে দর্শকের। পাশাপাশি নিজের ইউটিউব চযানেল ‘আরজি মিউজিক’ – এ গান প্রকাশ করেও আলাদা পরিচিতি গড়েন।


অভিনয়ে ধীরে ধীরে সফলতা পেলেও অভিনেতার বাবা আজও চান রাজদীপ যেন সরকারি চাকরির চেষ্টা চালিয়ে যায়। কিন্তু রাজদীপের বিশ্বাস যে স্বপ্নের জন্য এতটা পথ হাটা, তাকে ছেড়ে দেওয়া যায়না। লড়াই করে টিকে থাকাই তার জীবনের গল্প।


No comments:

Post a Comment

Post Top Ad