‘বাঙালি মানেই কামচোর হয়’, কেন এই মন্তব্য করলেন অভিনেতা চন্দন সেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, February 9, 2026

‘বাঙালি মানেই কামচোর হয়’, কেন এই মন্তব্য করলেন অভিনেতা চন্দন সেন



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ ফেব্রুয়ারি : বিনোদনের  জগতের তারকারা শুধু পর্দার চরিত্রেই নয়, বাস্তবের জীবনেও বহু সময় দর্শকদের মন জয় করে নিন। অভিনেতা চন্দন সেন বাংলা ইন্ডাস্ট্রিতে থিয়েটার থেকে শুরু করে সিনেমা, দীর্ঘ অভিনয় জীবনে বহু চরিত্রকে মেলে ধরেছেন তিনি। একসময় ক্যান্সারের মত কঠিন রোগের সঙ্গে লড়াই করেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেতা। অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসাই তাকে মানসিক শক্তি জুগিয়েছিল।


এমনও হয়েছে কোন পারিশ্রমিক ছারাই তিনি মঞ্চে উঠেছেন। আবার অনেক চিকিৎসক বিনা পয়সায় তার চিকিৎসা করেছেন। যার জন্য আজও তিনি কৃতজ্ঞ। কঠিন সময়ে জীবন ও মানুষ সম্পর্কে অভিনেতার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলেছে।


সম্প্রতি সমাজ নিয়ে কথা বলতে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেতা। মাঝে এক অচেনা ব্যক্তির সাথে অভিনেতার আলাপ হতেই সেই ব্যক্তি বাঙালিদের কামচোর বলে কটাক্ষ করেন।



যা একেবারেই মানতে পারেননি অভিনেতা। চন্দন বাবু বলেন, কুকুর সারাদিন রাস্তায় সংগ্রাম করে বাঁচে, সন্তান জন্ম দেয়, তাদের বড় করে, খাবারের সন্ধান করে, এমনকি সঞ্চয়ও করে। কিন্তু তারা কখনও নিজেদের রুপান্তর ঘটাতে পারেনা।


তিনি আরও বলেন, মানুষের সঙ্গে কুকুরের তফাৎ হল শুধু মগজের। অনেক মানুষ হয়ত প্রচুর রোজগার করেন, আরামে খাওয়া দাওয়া করেন কিন্তু তাদের ভাবনা যদি শুধুই খাবো দাব, মরে যাব’ তে আটকে থাকে তাহলে সেই মানসিকতা কখনই বাঙালির নয়। বাঙালিদের কামচোর বলার কটাক্ষের উচিত জবাব দেন অভিনেতা।

No comments:

Post a Comment

Post Top Ad