আমি শুধু এখন নিজের! অন্য কারও নই’, হঠাৎ একথা কেন বললেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, February 9, 2026

আমি শুধু এখন নিজের! অন্য কারও নই’, হঠাৎ একথা কেন বললেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ ফেব্রুয়ারি : বাংলা ধারাবাহিকে একজন চেনা মুখ অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। যদিও বর্তমানে বাংলা সিরিয়ালে তাকে দেখা যায়না। কারণ সেভাবে আর সিরিয়ালে সুযোগ পাচ্ছেন না অভিনেত্রী। তবে আচমকাই একটি মন খারাপের পোস্ট করলেন অনামিকা।


অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘২০- এর শেষে এসে দাঁড়িয়ে নিজের এমন একটি রূপকে সামনে নিয়ে এগোতে চাই যা ৩০ শেষ হয়ে গেলেও আমার সঙ্গে থাকবে। আমি যা কিছু পার করেছি বা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি তার পিছনে একটি উদ্দেশ্য ছিল। হঠাৎ করে কিছু হয়নি। আমার কাছে আমার জীবন সিনেমার মতো। আমি শুধু সচেতনভাবে অভিনয় করে চলেছি।’


‘অভিনয় করলেও আমি শুধু এটুকু মাথায় রাখি আমার নিজের গল্পের পরিচালক আমি নিজেই হবো না হলে অন্যরা আমাকে ব্যবহার করে ফেলবে। বছরের পর বছর বহু মানুষকে দেখেছি যারা আত্মকেন্দ্রিক, অসৎ এবং চালাক। তাই আমি এখন সচেতন থাকি। আমি শুধু এখন নিজের। অন্য কারও নই। আজ আমি বহু মানুষকে চিনি কিন্তু সবাই আমার পরিচিত কেউ আপনজন নয়। যারা শুধুমাত্র প্রয়োজনের সময় মনে থাকে তাদের জন্য এখন আর আমি উপলব্ধ নই। সম্পর্কের দরজা অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম আমি। চাওয়া আর প্রয়োজন হওয়ার মধ্যে পার্থক্য আমি বুঝতে শিখেছি।’


পোস্টের সবশেষে অনামিকা লেখেন, আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার পর একটা বিষয় আরো পরিষ্কার হয়েছে যে স্বাধীনতা ছাড়া ভালবাসা ভালবাসা নয় সেটা নির্ভরশীলতা। দুটির মধ্যে যে সুক্ষ রেখা রয়েছে সেটি বুঝে গেলেই আর অসুবিধা হয় না। তুমি আমার পাশে আছো তার জন্য সত্যিই আমি ধন্য। তবে এখন আমার জীবন আরও শান্ত, আমি এখন নিজেকে খুঁজে পেয়েছি।’

No comments:

Post a Comment

Post Top Ad