‘সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম’, কেন হঠাৎ এই মন্তব্য করলেন সায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 14, 2026

‘সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম’, কেন হঠাৎ এই মন্তব্য করলেন সায়ক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : গো-মাংসে বিতর্কে অভিনেতা সায়ক চক্রবর্তীকে নিয়ে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায়। শুধু সাধারণ মানুষ ইন্ডাস্ট্রির অনেকেই সায়কের এই কান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সবমিলিয়ে সায়ক এখন কাঠগড়ায়।


সোশ্যাল মিডিয়া থেকে গায়বে অভিনেতা সায়ক চক্রবর্তী। গো-মাংস বিতর্কে তুমুল সমালোচনার মুখে পড়ে। চারিদিকে তাকে নিয়ে শুরু হয় ট্রোল । অধিকাংশ নেটিজেন তার দিকে আঙুল তোলেন। এমনকি ইন্ডাস্ট্রি সকলে সায়কের নিন্দা করে।


এরপর থেকে সায়ক চক্রবর্তী এখন পর্যন্ত আর কোনও ভ্লগ বানাননি। এমনকি তাকে দেখতে না পেয়ে চিন্তায় রয়েছে তার অনুরাগীরা। কবে আবার নিজের ভ্লগ শুরু করবেন অভিনেতা। তা জানা নেই।


এসবের মাঝেই আচমকা ভাইরাল সায়ক চক্রবর্তীর একটি পুরনো মন্তব্য। একসময় হাতে কাজ না পেয়ে অবসাদে ভুগেছিলেন তিনি। এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। সেই সাক্ষাৎকার আবার ভাইরাল।


একসময় ইটিভি ভারতের এক সাক্ষাৎকারে সায়কে জানান, ‘হ্যাঁ ডিপ্রেশন তো আসেই । অনেক সময়েই ভাবি আমার জীবনে কেন একটা প্রেম নেই, ভেবেছি কেন কাজ নেই । এমনও ভেবেছি মরে যাব । আবার পরক্ষণেই ভেবেছি কেন মরব ? এত সুন্দর একটা জীবন পেয়েছি । আমার কাছে মা বাবা রয়েছে । একটা ফ্ল্যাট নিজের টাকায় কিনে লোনও শোধ করে দিয়েছি ৷ কেন মরব ? আমাকে লড়তে হবে । আজ কাজ হচ্ছে না মানে কাল হবে না তা নয় । ভাগ্য একদিন সঙ্গ দেবেই দেবে। আমি যদি নিজেকে সেদিন শেষ করে দিতাম এই সুযোগটা আসত’।


No comments:

Post a Comment

Post Top Ad