হঠাৎ হাসপাতালে ভর্তি নবনীতা দাস, কি হয়েছে অভিনেত্রীর? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 7, 2026

হঠাৎ হাসপাতালে ভর্তি নবনীতা দাস, কি হয়েছে অভিনেত্রীর?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৭ ফেব্রুয়ারি : এই মুহুর্তে টক অফ দা টাউন জিতু কমল। পর্দায় এত অসংখ্য মানুষের ভালবাসা , সাফল্য পাওয়ার পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের চর্চা তুঙ্গে। ২০১৯ সালে অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিয়ে, পাঁচ বছর সংসার করতে না করতেই ২০২৩ এ বিয়ে ভাঙে জিতু-নবনীতার। অন্দরের গুঞ্জন তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসার কারনেই নাকি বিয়ে ভাঙে তাদের।


আচমকাই হাসপাতালের বেডে থেকে ছবি পোস্ট করলেন অভিনেত্রী নবনীতা দাস। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে তিনি। ইনস্টাগ্রামে সেই ছবি স্টোরিতে শেয়ার করে নবনীতা লেখেন,  ‘অপ্রত্যাশিত’। ঠিক কি হয়েছেন অভিনেত্রী?


হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা দাস। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এখবর নিজেই জানিয়েছেন নবনীতা। সেই পোস্টে দেখা যাচ্ছে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর শরীরচর্চার একটি ভিডিও। আর একটিতে তাঁর এই মুহূর্তে হাসপাতালের বেডে অভিনেত্রীকে। ক্যাপশনে নবনীতা লিখেছেন, 'অপ্রত্যাশিত'। তবে নবনীতার ঠিক কী হয়েছে, কী কারণে তিনি হাসপাতালে ভর্তি তা নিয়ে সঠিক কিছু জানাননি।


যদিও সঠিক কি কারণে তিনি হাসপাতালে ভর্তি তা জানা যায়নি। তার ছবিতে বোঝা যাচ্ছে তিনি হাসপাতালে ভর্তি। নবনীতা দুটি ছবি শেয়ার করেন, একটি ছবি গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারির একটি ছবি সেখানে জিমে শরীরচর্চা করছে, অন্যটি চলতি বছরের ৬ ফেব্রুয়ারির।


No comments:

Post a Comment

Post Top Ad