আরও ৮ কোটি টাকার প্রয়োজন! বিতর্কের মাঝেই কাতর আর্জি দেবলীনা নন্দীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, February 23, 2026

আরও ৮ কোটি টাকার প্রয়োজন! বিতর্কের মাঝেই কাতর আর্জি দেবলীনা নন্দীর



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : বছরের শুরু থেকেই সমাজ মাধ্যমের চর্চায় বারবার উঠে এসেছে গায়িকা দেবলীনা নন্দীর নাম। গায়িকা দেবলীনা নন্দীর উপর দিয়ে বয়ে গেছে ঝড়। বছরের শুরু থেকে বিতর্কের মুখ হয়ে উঠেছিলেন তিনি। আইনি জতিলতা, মানসিক অশান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে জীবন। তবে গায়িকার জীবনে ঝড় থেমেছে, শুরু হয়েছে নতুন ভাবে বাঁচার স্বপ্ন।


এর মাঝেই সাম্প্রতিক দেবলীনা একটি ভিডিও নতুন করে দৃষ্টি কাড়ছে নেটিজেনদের। গায়িকার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে সোনারপুরের এক অসুস্থ শিশুর বাড়িতে গিয়েছেন দেবলীনা। সেই শিশুটি বিরল রোগে আক্রান্ত। ছোট শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুর অর্থ। প্রথমে চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা বললেও পরে সেই খরচ কমিয়ে ৯ কোটিতে আনা গেছে। আপাতত জোগাড় হয়েছে ১ কোটি এখনো ৮ কোটি টাকার প্রয়োজন।


পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হয় দেবলীনার সাথে। পৌঁছে যান তিনি। দেবলীনা সকলকে বলেন, “আমরা আমাদের সাধ্য মতো যদি এগিয়ে আসি তাহলে ৮ কোটি জোগাড় করা অসম্ভব নয়। অনেক কষ্টে সময় বাড় করে তিনি সেখানে গিয়ে খুব কাছ থেকে সেই পরিবারের অবস্থা দেখছেন। শিশুটিকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন”। তাই কাউকে বাধ্য না করে যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী সাহায্যের জন্য কাতর আর্জি করেন গায়িকা। ভিডিওর কমেন্ট বক্সে টাকা পাঠানোর সমস্ত তথ্য দিয়ে দেন তিনি। গায়িকা এই ভিডিওতে তার মানবিকতার পরিচয় মিলল আরও একবার।

No comments:

Post a Comment

Post Top Ad