প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালিনির বয়স মাত্র ২ বছর। কিন্তু এখনই তাঁর অনুরাগীর সংখ্যা অসংখ্য। আসলে খুদের নানা কীর্তি সব সময়ই নেটিজেনদের মন জয় করে নেয়। আর এবার মায়ের সঙ্গে নাচ করে ফের সকলের মন জিতে নিল রাজ-কন্যা।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালিনির বয়স মাত্র ২ বছর। কিন্তু এখনই তাঁর অনুরাগীর সংখ্যা অসংখ্য। আসলে খুদের নানা কীর্তি সব সময়ই নেটিজেনদের মন জয় করে নেয়। আর এবার মায়ের সঙ্গে নাচ করে ফের সকলের মন জিতে নিল রাজ-কন্যা।
ছোট থেকেই নেটিজেনদের নজর কাড়ছে শুভশ্রী গাঙ্গুলি আর রাজ চক্রবর্তীর ছোট কন্যা ইয়ালিনি। বয়স মাত্র ২ বছর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সে।
মাঝেমধ্যে শুভশ্রী আর রাজ ইয়ালিনির মিষ্টি ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন। ইয়ালিনিকে দেখার জন্য অপেক্ষায় থাকেন তার ভক্তরা। এবার জি-বাংলার এক অনুষ্ঠান মঞ্চে পাওয়া গেল রাজের কন্যাকে।
রবিবার টলিউড অনলাইন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করে। যেখানে দেখা যাচ্ছে জি-বাংলার কোনও এক অনুষ্ঠানে মায়ের সাথে হাজির ইয়ালিনি। শুধু হাজিরই নয়, গানের তালে মায়ের সাথে পা মেলাল একরত্তি।
ইয়ালিনি সেই ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। ইয়ালিনির নাচ দেখে ভালোবাসায় ভরিয়ে দেয় নেটিজেনরা।

No comments:
Post a Comment