প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : গতকাল ইকো পার্কে হয়েছিল সোনার সংসার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জি-এর পুরনো নতুন একঝাঁক কলাকুশলীরা। বসেছিল চাঁদের হাট। সোনার সংসারের চলতি বছরের থিম ছিল হোলি।
প্রত্যেক বছরের মতো কে জিতল সেরা নায়ক, নায়িকা, জুটি, পরিবার অ্যাওয়ার্ড আগ্রহী থাকেন সকলে। গোটা একটা বছর কলাকুশলীরা কঠোর পরিশ্রম করে। তাই তাদের জন্য এই পুরস্কার আলাদা প্রাপ্তি।
চলতি বছরে সকলের চোখ ছিল সেরা জুটির দিকে। অনেকেই মনোনীত হয়েছিলেন এই বিভাগে। অবশেষে কে জিতল সেই পুরস্কার?
সূত্রের খবর অনুযায়ী, সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৬ এর সেরা হয়েছে মোট চারজন অভিনেত্রী ও অভিনেতা। তবে দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে ছিল এক পপুলার চয়েস আর জুরি চয়েস।
সেরা জুটির তালিকায় পপুলার চয়েসের সম্ভাব্য় বিজয়ী হয়েছেন
আর্য – অপর্ণা (জীতু ও শিরিন, চিরদিনই তুমি যে আমার)
পারুল – রায়ান (উদয় ও ঈশানি, পরিণীতা)
সেরা জুটির তালিকায় জুরির চয়েসের সম্ভাব্য় বিজয়ী
লাজু-অনুভব (সাইনা-সোমরাজ, কনে দেখা আলো)
জগদ্ধাত্রী – স্বয়ম্ভু (অঙ্কিতা-সৌম্যদীপ, জগদ্ধাত্রী)
অর্থাৎ জি-বাংলার সোনার সংসারে মোস্ট পপুলার জুটি হিসাবে খেতাব ছিনিয়ে নিল জি-বাংলার দুই জনপ্রিয় জুটি আর্য-অপর্ণা আর রায়ান-পারুল। জনপ্রিয়তার বিচারে এই দুই জুটি সেরা হওয়ায় যোগ্য দাবীদার।
প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হলেও আর্য-অপর্ণা অর্থাৎ জিতু-শিরীনের জুটিকে মানুষ আপন করে নিয়েছেন তা স্পষ্ট।

No comments:
Post a Comment