‘এতো দামী জিনিস দেওয়ার সামর্থ্য আমার নেই’, প্রেরণার এইবআচরণে চটে গেলেন সায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 26, 2026

‘এতো দামী জিনিস দেওয়ার সামর্থ্য আমার নেই’, প্রেরণার এইবআচরণে চটে গেলেন সায়ক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : বন্ধুত্বের সম্পর্কও যে নিমেষে তিক্ততায় পরিনত হতে পারে তা নতুন কিছু নয়। সম্প্রতি সায়ক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি শর্ট ভিডিও ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধারাবাহিকের শুটিং সেটে সায়কের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তার দুই প্রিয় বন্ধু অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য এবং আয়েশা। কিন্তু হাসিমজার সেই আড্ডা হঠাৎ করেই মোড় নিল এক অদ্ভুত বিতর্কের।


ভিডিওর মাঝেই সায়কের হবু স্ত্রীকে নিয়ে প্রেরণা বিতর্কিত মন্তব্য করে বসেন। ক্যামেরার সামনেই প্রেরণা জানিয়ে দেন, সায়কের হবু বউকে তিনি কোনোভাবেই সোনার গয়না উপহার দিতে পারবেন না। প্রেরণার সাফ কথা, বাজারে যেভাবে সোনার দাম আকাশছোঁয়া হচ্ছে, তাতে তাঁর পক্ষে গয়না দেওয়া অসম্ভব।


অনেকের মতে, প্রকাশ্য ব্লগে নিজের হবু স্ত্রীকে নিয়ে এমন কিপটেমির কথা শুনে বেশ বিরক্ত ও রাগান্বিত হয়েছেন সায়ক? ভিডিওটি প্রথম নজরে মজার মনে হলেও, নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন সায়কের প্রতিক্রিয়া। প্রেরণা যখন বারবার সোনার গয়না দিতে পারবেন না বলে চিৎকার করছিলেন, তখন সেখানে অভিনেতার আরেক বন্ধুও উপস্থিত ছিল। তবে কি প্রেরণা এমন মন্তব্য আয়েশার দিকেই ছুঁড়ে দিলেন?


ভিডিওটি প্রথম নজরে মজার মনে হলেও, নেটিজেনদের একাংশ লক্ষ্য করেছেন সায়কের প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা নেহাতই ভিউ বাড়ানোর জন্য। আসলে পুরো বিষয়টি ছিল ইয়ার্কি।


এরআগে একটি জনপ্রিয় ধারাবাহিকে সায়কের অনস্ক্রিন স্ত্রী হিসেবে অভিনয় করেছিলেন আয়েশা। সেই পুরনো রসায়নকে টেনেই প্রেরণা মজার ছলে আয়েশাকে উদ্দেশ্য করে বলেন যে, সায়কের বউ হিসেবে তাকে দামি গয়না উপহার দেওয়ার সামর্থ্য বা ইচ্ছে কোনোটিই তাঁর নেই! বিশেষ করে সোনার যা আকাশছোঁয়া দাম, তাতে বন্ধুর অনস্ক্রিন স্ত্রীর আবদার মেটানো যে বেশ কঠিন, সেটাই মজার ছলে বুঝিয়ে দিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad