অভিনেত্রী নিজেই স্বীকার করলেন প্রেমে পড়েছেন! বিচ্ছেদের ৬ মাসের মাথায় আবার সুস্মিতার জীবনে নতুন মোড়? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, February 14, 2026

অভিনেত্রী নিজেই স্বীকার করলেন প্রেমে পড়েছেন! বিচ্ছেদের ৬ মাসের মাথায় আবার সুস্মিতার জীবনে নতুন মোড়?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : বেশ কয়েক দিন হল সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মত করে জীবন গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। জীবনের এই অধ্যায় থেকে বেরিয়ে এসে এখন তিনি পুরোপুরি নিজের কেরিয়ারে মন দিয়েছেন। বর্তমানে নিজের নতুন ব্যবসাও খুলেছেন।


নেটদুনিয়ায় ফিসফাস সুস্মিতার জীবনেও কি নতুন কোনও প্রেম এসেছে? তবে কি পুরনো যন্ত্রণা ভুলে নতুন জীবন শুরু করতে চলেছেন সুস্মিতা?


‘এই সময় অনলাইন’কে সুস্মিতা বলেন, ‘আমি তো প্রেমে পড়েইছি। আমার জীবন এখন কর্মজীবনময়। ওরাও আমার পরিবার। তাই ওদের পরিবারের দায়িত্বও তো আমার। ওদের সকলকে নিয়েই আমার ভ্যালেন্টাইন সপ্তাহ, ভ্যালেন্টাইন মাস। ওদের কথা ভেবেই তাই আমার ভালোবাসার উদযাপন।’


বিয়ে ভাঙলেও ভালোবাসার উপর থেকে একেবারেই বিশ্বাস উঠে যায়নি তাঁর। সুস্মিতার কথায়, ‘আমার সংস্থাকে আমি যত্ন করছি, আগলে রাখছি। আর আমি লুকোচুরি করে কখনও কিছু করি না। তাই যদি কখনও প্রেম করি, মিথ্যে বলব না। সকলের সামনে নিয়ে আসব।’


ব্যবসায় পা রাখার পর থেকেই সুস্মিতা মনে করেছেন তিনি আর এখন একা নন, অনেকের দায়িত্ব আছে কাঁধে। সুস্মিতার কথায়, ‘সব কিছুকে তো আমি প্রফেশনালি দেখি না। কিছুটা ব্যক্তিগত ভাবেও দেখি। তাই এখন দিনরাত এক করে শুধু কাজের মধ্যে পড়ে থাকি। যাতে আরও ভালো কিছু করা যায়।’

No comments:

Post a Comment

Post Top Ad