প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : অভিনেতা অর্জুন চক্রবর্তী যাকে বাংলা সিরিয়ালের শেষবারের মতো দেখা যায় স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা আর অর্জুনের জুটি দর্শকমহলে ভালো জনপ্রিয়তা পেয়েছিল। তবে সূর্য-দীপা মিল হওয়ার পর অর্জুনের পার্ট শেষ হয়ে যায় গল্পে।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিক প্রথম নয়, এর আগেও ছোটপর্দায় কাজ করেছেন অর্জুন। বলা যায়, অভিনেতার শুরুটা ছোটপর্দার হাত ধরেই। গানের ওপারে, জামাই রাজা র মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।
‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরা চরিত্রে ইয়ং জেনারেশনের মন কেড়েছিলেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন এই মেগা ধারাবাহিকে। অভিনেতা অর্জুন চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ। ছোটপর্দার হাত ধরেই শুরু হয়েছিল তার অভিনয় জীবন শুরু।
জি-বাংলা ‘জামাই রাজা’ ধারাবাহিকেও অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। এরপর আর তাকে ছোটপর্দায় পাওয়া যায়নি। বড়পর্দায় চুটিয়ে কাজ করছিলেন। তবে দীর্ঘ ৬ বছর পর ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন অর্জুন। সূর্য-দীপার মতোই অর্জুন-দীপা’র জুটি পর্দায় খ্যাতি লাভ করে।
যদিও সেই ধারাবাহিকে খুব বেশি সময় দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর আবারও নায়ক হয়ে বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেতা। স্টার জলসায় আসছে ‘ভোলে বাবা পার কারে গা’ সিজেন ২। আর এই দ্বিতীয় অধ্যায়ে নায়ক হিসাবে দেখা মিলবে অর্জুনের। এই দ্বিতীয় অধ্যায়ের গল্পে থাকবে দুটি নায়ককে। অর্জুন পাশাপাশি থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment