'হাইভোল্টেজ হওয়া উচিৎ---', ভারত-পাক ম্যাচের আগে সৌরভ-বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, February 15, 2026

'হাইভোল্টেজ হওয়া উচিৎ---', ভারত-পাক ম্যাচের আগে সৌরভ-বার্তা

 


স্পোর্টস ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: আজ রবিবার, বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আর ভারত-পাক ম্যাচ মানেই চরম উত্তেজনা। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও থাকে তুঙ্গে। আর এই ভারত-পাকিস্তান মহারণ নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক গ্ৰুপ ম্যাচটি হাইভোল্টেজ হওয়া উচিৎ। আগের কয়েক বছরে হাইভোল্টেজ হয়নি। 


শনিবার এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, "ম্যাচটি হাই ভোল্টেজ হওয়া উচিৎ। গত কয়েক বছর ধরে হাই ভোল্টেজ হয়নি। হাইপ হয়, টিভি হয়, সব হয়। কিন্তু ম্যাচের মান ভালো হওয়া উচিৎ। আশা করছি কাল হবে।" তিনি আরও বলেন, "ভারত খুব ভালো দল, খুব শক্তিশালী দল।"


তিনি পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার আগের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, "এটি ভুল সিদ্ধান্ত ছিল। ক্রিকেট খেলা উচিৎ, কীভাবে বিশ্বকাপ মিস করতে পারেন? ভালো যে তাযা খেলেছে। তাদের জন্যও ভালো কারণ পয়েন্ট হারানো ঠিক নয় বিশ্বকাপে।"


দুই দলের শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, দাদা বলেন, "দুটো দলই ভারসাম্যপূর্ণ কিন্তু ভারত খুব শক্তিশালী দল।" কলম্বোর পিচ ভালো হবে বলেও জানান তিনি। 


তিনি বলেন, 'ম্যাচ হাইভোল্টেজ হওয়া উচিৎ, তাহলেই তো ভালো লাগবে। ভারতীয় দল খুব ভালো, ছক্কাও মারে অনেক ভারতের ব্যাটসম্যানরা। অভিষেক শর্মা ফিট আছেন। ভারতের জন্য এটা খুব ভালো খবর। তাঁদের জন্য অনেক শুভকামনা।" 


প্রসঙ্গত, পেটের সংক্রমণের কারণে দিল্লীতে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি অভিষেক শর্মা। তবে, রবিবার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচ খেলার আগে নেটে তাঁকে অনুশীলন করতে দেখা গেছে। সৌরভের সংযোজন, "বুমরাহ, অক্ষর, বরুণ, ঈশান, দুবে, পান্ডিয়া সবাই ছক্কা মারেন।"

No comments:

Post a Comment

Post Top Ad