‘কে ইমন চক্রবর্তী? আমি ইমনের নামটাও শুনিনি’, বিস্ফোরক শিবপ্রসাদ মুখোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 24, 2026

‘কে ইমন চক্রবর্তী? আমি ইমনের নামটাও শুনিনি’, বিস্ফোরক শিবপ্রসাদ মুখোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : একদিকে যেমন অন্য ধারার ছবি তৈরি করার জন্য জনপ্রিয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক তেমনি এই কথাটা প্রায় সকলেই জানে শিবুদার ছবিতে সবসময় নতুন প্রতিভা স্থান পান। ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিটি যখন মুক্তি পায় তখন সেই ছবিতে ‘মি যাকে ভালোবাসো’, গানটির জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন ইমন চক্রবর্তী।

 এই ছবিতে গান গেয়েই জাতীয় পুরস্কার পান গায়িকা ইমন চক্রবর্তী। এই ছবিতে গান গাওয়ার পরেই রাতারাতি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়ে যান ইমন।


তবে এই ইমন চক্রবর্তীকে নাকি চিনতেন না ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।এমনকি তাঁকে চোখের দেখা দেখেননি পর্যন্ত। তাহলে কার মাধ্যমে শিবপ্রসাদের ছবিতে জায়গা করে নিলেন ইমন?


 কিছুদিন আগে রিলাক্স স্টুডিও ইন্ডিয়া ৯১-এর একটি ভিডিওতে পরিচালক সেই ঘটনা শেয়ার করে নেন। তিনি জানিয়েছিলেন, “যখন ছবির জন্য একজন মহিলা কণ্ঠের দরকার হচ্ছিল, তখন সঙ্গীত পরিচালক অনুপম রায় তাকে দু’জন গায়িকার ডেমো পাঠান। আর সেই দু’জনের কণ্ঠই আগে কখনও শোনেননি পরিচালক। এমনকি চখেও দেখেননি তাদের। শুধু গান শুনে, গলার স্বর ভালো লাগায় তিনি ইমনকে বেছে নেন।”



পরিচালক বলেন, “আমি শুধু যার গলায় গানটা ভালো লেগেছে তাকেই নির্বাচন করেছি, আর কিছু নয়।” সেই ইমনের আগে নাম কখনো শোনেননি বরং তার কণ্ঠটাই প্রথম বেশি মন ছুঁয়ে গিয়েছিল। আজ সেই ইমনই বাংলা ছবির জনপ্রিয় কণ্ঠ।

No comments:

Post a Comment

Post Top Ad