স্বামীকে হারানোর পর এই প্রথমবার দাম্পত্য জীবনের অজানা অধ্যায় নিয়ে মুখ খুললেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 10, 2026

স্বামীকে হারানোর পর এই প্রথমবার দাম্পত্য জীবনের অজানা অধ্যায় নিয়ে মুখ খুললেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়। তিনি কেবল লেখকের সহধর্মিণীই নন, স্বাতীদেবী নিজেও দীর্ঘদিন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি ইংরেজি সাহিত্যের একজন বিশিষ্ট অধ্যাপিকা।


সম্প্রতি এক সাক্ষাতকারে স্বামীর প্রয়াণের বহু বছর পর প্রথমবার প্রকাশ্যে তাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা তুলে ধরলেন স্বাতীদেবী। তিনি জানান, স্বামী সুনীল গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগলেও তা পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন।


ক্যান্সারের মত মারন রোগ প্রায় ১০ বছর ধরে চেপে রেখেছিলেন তিনি। এমনকি তা নিজের স্ত্রীয়ের কাছেও প্রকাশ করেননি। শারীরিক কষ্ট থাকা সত্বেও নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতেন সুনীলবাবু। জীবনের শেষ দিন পর্যন্ত কলম থামাননি তিনি।


স্বামীকে হারানোর পর স্বাতীদেবীর জীবনও সহজ ছিল না। সুনীল বাবুর প্রয়াণের প্রথম দুই-তিন বছর পর থেকেই তাঁর শরীরে নানা রোগ ও জটিলতা শুরু হয়।


সাক্ষাতকারে স্বাতীদেবী জানান, ‘আমি এতই অশক্ত যে ভালোভাবে আপনাদের সঙ্গে হয়তো কথাই বলতে পারব না। তার হাত-পা এখন আর আগের মতো সচল নেই এবং তিনি দীর্ঘক্ষণ বসে কথা বলতেও শারীরিক কষ্ট অনুভব করছিলেন। তিনি আরো বলেন, ‘আমার হাত পায়ে কিছুই আর নেই, আমি একদম হুইলচেয়ার বাউন্ড।’ লাস্ট চার-পাঁচ বছর ধরে তার শরীর এতটাই ভেঙে গেছে যে তিনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।

No comments:

Post a Comment

Post Top Ad