‘ওই দিনটার কথা আমি কখনও ভুলতে পারব না’, মাধবীদেবীকে নিয়ে মুখ খুললেন লীনা গাঙ্গুলি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 10, 2026

‘ওই দিনটার কথা আমি কখনও ভুলতে পারব না’, মাধবীদেবীকে নিয়ে মুখ খুললেন লীনা গাঙ্গুলি



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : আজ ১০ ফেব্রুয়ারি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের ৮৫তম জন্মদিন। অভিনেত্রীর কাছে যদিও বয়সটা একটা সংখ্যা মাত্র, তার মনের বয়স এখনও বাড়েনি। আজও শুটিং সেটে অভিনেত্রীর একই রকম উত্তেজনা। বিন্দুমাত্র ক্লান্তি নেই শরীরে। সম্প্রতি মাধবীদেবীর জন্মদিনে বিশেষ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।


এই মুহূর্তে মাধবীদেবীকে দর্শক দেখছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। বয়স হয়েছে অনেকটাই। তাই তাঁর জন্য সে ভাবেই ধারাবাহিকের শুটিংয়ের সময় রাখতে চেষ্টা করেন লেখিকা। যাতে তাঁর কোনও কষ্ট না হয়। কিন্তু মাধবীর তা নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। তিনি আরও বেশি করে সেটে থাকতে চান।


লীনা গাঙ্গুলির কথায়, “দেরিতে ‘কলটাইম’ পেলে ওঁর নিজের ভাল হয়। কারণ, তা হলে বেশি ক্ষণ শুটিংয়ে থাকতে পারেন। ওঁর ধৈর্যই শিক্ষণীয়।” একবার অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফোন করে শুটিংয়ের কথা জানতে চেয়েছিলেন মাধবী।


লীনা আরও বলেন, “এক বার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন মাধবীদি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা নেমে গিয়েছিল। কথা জড়িয়ে যাচ্ছিল। তার পরেও ভোরবেলা হাসপাতাল থেকে ফোন করেছিলেন উনি। শুটিং করতে পারবেন না বলে জানিয়েছিলেন। সেই সঙ্গে কবে থেকে আবার শুটিং করবেন সেটাও জানতে চেয়েছিলেন। তখনও কথা জড়িয়ে যাচ্ছে। ওই দিনটার কথা আমি কখনও ভুলতে পারব না।”


মাধবীদেবীর ৮৫তম জন্মদিনে লীনার একটাই প্রার্থনা, তিনি যেন সুস্থ থাকেন এবং যেমন ভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন, সেই ভাবেই যেন কাজ করে যেতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad