‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন খলনায়িকা রোহিণী চরিত্রে দর্শকের মন জিতছেন নবনীতা মালাকার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 10, 2026

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন খলনায়িকা রোহিণী চরিত্রে দর্শকের মন জিতছেন নবনীতা মালাকার



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : প্রোডাকশন হাউস আর চ্যানেলের অভ্যন্তরীণ ঝামেলায় কোপ পড়তে পারে জি-বাংলার সবচেয়ে মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকে গল্প খুব তাড়াতাড়ি টানা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ধারাবাহিক বাঁচাতে আর্জি ফ্যানদের।


টেলিপর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী নবনীতা মালাকার। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই ছেলেটা ভেলভেলেটা’-তে খলনায়িকার চরিত্রে অভিনয় করার পর থেকেই টেলি দুনিয়ায় সবাই তাঁকে একনামে চেনেন।


‘আপনজন’, ‘পুণ্যি পুকুর’, ‘মনসা’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্যে’, ‘মঙ্গল চণ্ডী’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন নবনীতা। বহু বছর হাতে কাজ না থাকায় নিজের ব্লগ চ্যানেল খুলেছিলেন অভিনেত্রী। যদিও এরপর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তিন্নি খলচরিত্রে দারুণ জনপ্রিয়তা পান।


এসভিএফ এর জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও কাজ করেছেন। তবে বর্তমানে তাকে দেখা যাচ্ছে বাংলা ‘টক অফ দ্যা টাউন’ মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। রোহিণী চরিত্রে এন্ট্রি হয়েছে তার। এন্ত্রির প্রথমদিনেই পর্দায় ঝড় তুলেছেন নবনীতা।


ধারাবাহিকে রোহিণী চরিত্রটির নায়কের আর্যের অতীতের সাথে কোনও কানেকশন রয়েছে যদিও পরবর্তীকালে উন্মোচন হবে। তবে বলাই বাহুল্য, খলচরিত্রে আবারও দর্শকদের মন জিতেছেন এই মিষ্টি মেয়ে।


চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে এর আগে বহু খলচরিত্রের দেখা মিলছে। তবে সবাইকে যেন ছাপিয়ে গেছে নবনীতা মালাকার। তার অভিনয় এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গী যেন দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। দর্শক বলছেন চিরদিনের এই পর্যন্ত সবচেয়ে তাবড় খল হল রোহিণী চরিত্র। সব মিলিয়ে তিন্নি হোক বা রোহিণী, খলনায়িকা চরিত্রেই বরাবর বাজিমাত নবনীতার।

No comments:

Post a Comment

Post Top Ad