উত্তর ২৪ পরগনা, ০২ মার্চ ২০২৬: বন্ধুদের সঙ্গে বসেছিলেন মদের আসরে। কে জানত এটাই কাল হবে! মদের আসরে সামান্য বচসা থেকে নৃশংস খুন যুবককে। অভিযোগ তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে। গলার নলি কেটে নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বিড়া নবপল্লী এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার (০১ মার্চ, ২০২৬) রাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গল সাধক। তাঁর বয়স ১৯ বছর। তিনি একটি ব্যাগের কারখানায় কাজ করতেন। মৃতের বাড়ি নিউ ব্যারাকপুর-এর লেলিনগড় এ ব্লকে হলেও ছোটবেলা থেকে মামাবাড়ি বিড়াতে থেকেই মানুষ হন।
অভিযোগ, ঘটনার সময় মঙ্গল বাড়িতে ঘুমাচ্ছিলেন।সেই সময় তাঁর দুই বন্ধু জয়ন্ত সিকদার ওরফে ডুকু এবং মঙ্গল মল্লিক ওরফে বিজয় তাঁকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। সেখানেই আচমকা বচসা বাঁধে। এরপরই মঙ্গলের গলায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে জয়ন্ত, সূত্র মারফত এমনটাই জানা যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাবড়া রাজ্য সাধারণ নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাছে পুলিশ। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের দাদা বাপন সাধক বলেন, 'ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাহলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব।'

No comments:
Post a Comment