আট বছরের কন্যাকে যৌ-ন নির্যাতন! গুদামে নিয়ে গিয়ে দুষ্কর্ম ৩ নাবালকের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 16, 2026

আট বছরের কন্যাকে যৌ-ন নির্যাতন! গুদামে নিয়ে গিয়ে দুষ্কর্ম ৩ নাবালকের


ন্যাশনাল ডেস্ক, ১৬ মার্চ ২০২৬: আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতন। তিন নাবালকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। শিউড়ে ওঠার মত ঘটনাটি ঘটেছে দিল্লীর ওখলা এলাকায়। নির্যাতিতার পরিবারের মতে, ঘটনাটি তাদের বাড়ির কাছেই একটা গুদামে ঘটেছে।


নাবালিকা জানিয়েছে যে, এলাকারই কিছু ছেলে তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি জানতে পেরেই নাবালিকার পরিবার দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করে। ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করে।


নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত ছেলেরা তাকে তার বাড়ির কাছে একটি গুদামে নিয়ে গিয়েছিল। সেখানে তিনজনই পালাক্রমে তার সঙ্গে দুষ্কর্মের চেষ্টা করে। নাবালিকার মতে, সে এর বিরোধিতা করে এবং চিৎকারের চেষ্টাও করে। এরপর সেখান থেকে কোনও রকমে পালিয়ে নিজের বাড়িতে পৌঁছায় এবং তার পরিবারকে ঘটনার কথা খুলে বলে। ছোট্ট মেয়ের মুখে এমন ভয়ঙ্কর কীর্তির কথা শুনে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে যান, কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এরপর দ্রুত পুলিশকে সবকিছু জানানো হয়। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


পুলিশি তদন্তে জানা গেছে যে, এই ঘটনায় জড়িত তিনজনেই নাবালক। তাদের মধ্যে একজনের বয়স ১২ বছর এবং অন্য দুজনের বয়স প্রায় ১৩ বছর। অভিযোগ পাওয়ার পর দিল্লী পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং তিনজনকেই আটক করে। পুলিশ এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো ঘটনাক্রম বোঝার চেষ্টা করছে।


পুলিশ আধিকারিকরা বলছেন, মামলার গুরুত্ব বিবেচনা করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কিশোর বিচার আইনের অধীনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এইমস-এ নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad