দাদাগিরি ছেড়ে বিগ বস-এ সৌরভ! কেন এমন সিদ্ধান্ত মহারাজের? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 16, 2026

দাদাগিরি ছেড়ে বিগ বস-এ সৌরভ! কেন এমন সিদ্ধান্ত মহারাজের?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ মার্চ : মহারাজের ভক্তদের জন্য বড় সুখবর! বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। শেষবারের মতো জি-বাংলার দাদাগিরি’র সঞ্চালক আসনে দেখা গিয়েছিল। এবারও সঞ্চালকের ভূমিকায়, তবে দাদাগিরি নয়, বাংলার বিগ বস নিয়ে হাজির হচ্ছেন খুব শীঘ্রই।


স্টার জলসায় আসতে চলেছে ‘বিগ বস’। যার হোস্ট করবেন দাদা। হিন্দিতে এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের হোস্ট হলেন সলমান খান। বাংলার সেই শোয়ের গুরু দায়িত্ব এবার দাদার কাঁধে। সৌরভকে নিয়ে আশাবাদী চ্যানেল। কারণ সৌরভের হাত ধরেই দাদাগিরি বাংলায় তুমুল জনপ্রিয়তা পায়। তাই বিগ বস এর মতো শো দাদার হাত ধরেই জনপ্রিয় হয়ে উঠবে এমনটাই মনে করছেন নির্মাতারা।


জি-বাংলা জনপ্রিয় শো ‘দাদাগিরি’ ছেড়ে এবার সৌরভ গাঙ্গুলি বাংলার বিগ বস। স্টার জলসার সাথে চার বছরের চুক্তি। এই চুক্তির জন্য দাদা নিয়েছেন ১২৫ কোটি টাকা। ক্রিকেট থেকে অবসর নিলেও ৫৩ বছর বয়সেও কাজ করছেন তিনি। কখনো বিজ্ঞাপন আবার কখনো রিয়্যালিটি শো।


দাদা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। তার পর তিনি প্রশাসক হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি সৌরভ এছাড়াও ব্র্যান্ডের মুখ হয়ে বহু বছর ধরে কাজ করেন। তার বিনিময় পান মোটা অঙ্কের টাকা। শুধু কলকাতায় নয়, লন্ডনেও বাড়ি রয়েছে মহারাজের। জানেন সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ কত?


দাদার সম্পত্তির পরিমাণ শুনলে আপনিও অবাক হবেন। এক গণনায় দেখা যায় মহারাজের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকারও বেশি। তাঁর মাসিক আয় ৮ কোটি টাকারও বেশি। আর এই হিসেব গণনা ২০২৪ সাল পর্যন্ত।

No comments:

Post a Comment

Post Top Ad