প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ মার্চ : কিছুদিন আগেই জলসার নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'-শুরু হয়েছে। এই মেগার হাত ধরেই দীপান্বিতা রক্ষিত আবার ফিরেছেন ছোট পর্দায়। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে শুভ্রজিৎ সাহার। কিন্তু এবার প্রকাশ্যে এল নতুন স্লট।
স্টার জলসা আর জি-বাংলায় TRP নিয়ে বেশ টক্কর হয় ঠিক তেমনই তাদের চ্যানেলের সম্প্রচারিত ধারাবাহিক নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ের জেরে একে অপরের টাইম স্লট কেড়ে নেওয়া হয়। যেকোনো ধারাবাহিক একটা সময় দেখতে দেখতে দর্শকের অভ্যাস হয়ে যায়। আচমকাই স্লট পরিবর্তন হলে বিব্রত হয় তারা।
জি-এর সাথে রেষারেষিতে এবার ফের জলসার এক নতুন মেগার সময় ওলট পালট। গত ফেব্রুয়ারি মাসে ১৮ তারিখ নাগাদ শুরু হয় নতুন মেগা ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’। বিকেল ৫.৩০ টার স্লটে দেওয়া হয়েছিল অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের নতুন মেগা ধারাবাহিক। তবে এক মাস হতে না হতেই মেগা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন চ্যানেল।
জি-বাংলায় বিকেল ৫.৩০ টার স্লটে আসছে নতুন মেগা ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। আর তারপরেই জলসার সিদ্ধান্ত নেয়। নতুন মেগা ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকটির সময় পরিবর্তন করে রাত ১০.৩০ টার স্লটে পাঠিয়ে দেওয়া হয় এবং ১০.৩০ স্লটে সম্প্রচার হওয়া ভোলে বাবা পার কারেগা-কে বিকেল ৫.৩০ টার স্লটে আনা হয়। এবার দেখার বিষয় জি-বাংলা নতুন মেগা সাত পাকে বাঁধা-কে কি টক্কর দিতে সক্ষম হবে ভোলে বাবা পার কারেগা। সেখাই দেখার অপেক্ষায়।
.jpeg)
No comments:
Post a Comment