প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ মার্চ : এই মুহূর্তে বেঙ্গলটপার ধারাবাহিকের মধ্যে‘পরশুরাম’ধারাবাহিকের নামও রয়েছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু কে। ইতিমধ্যেই পরশুরাম ছোটপর্দায় হিট এবং জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে। দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে পশুরাম ধারাবাহিককে।এরপর আবারও ছোটপর্দার নতুন প্রোজেক্টে ফিরতে চলেছেন ইন্দ্রজিৎ।
কেরিয়ারের ১০-১২ বছরে পা দিয়ে ইন্দ্রজিৎ এখন ইন্ডাস্ট্রির অন্যতম সফল মুখ ইন্দ্রজিৎ বসু। এই মুহুর্তে যদিও দর্শক তাকে ‘পরশুরাম’ হিসাবেই বেশি চেনেন। অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা অগণিত হলেও জানেন কি বাস্তবে পর্দার পরশুরাম কার প্রেমে মজেছেন?
অভিনেতার জীবনেও প্রেম কড়া নেড়েছে চুপিসাড়ে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই একটু অন্তরাল বজায় রাখতে পছন্দ করেন। কিন্তু অবশেষে সামনে এল ইন্দ্রজিতের বিশেষ মানুষের নাম। জানা গেছে, ইন্দ্রজিতের মনের মানুষও নাকি অভিনয় জগতের সাথেই যুক্ত। তিনি আর কেউ নন, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী রায়।
নিজের বিয়ে এবং প্রেম নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা। বিয়ের সানাই কবে বাজবে? এই প্রশ্নে ইন্দ্রজিতের স্পষ্ট উত্তর, ‘সবটাই সেই মানুষটার ওপর নির্ভর করছে। যবে ও বিয়ে করতে চাইবে, তখনই হবে।’
ইন্দ্রজিতের প্রেমিকা সাক্ষী রায় টলিউডের এক পরিচিত মুখ। স্টার জলসার ‘ধন্যি মেয়ে’, ‘পটল কুমার গানওয়ালা’ থেকে শুরু করে একাধিক মেগা সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেসাঝেই ইন্দ্রজিৎ ও সাক্ষীর মিষ্টি রসায়ন ধরা পড়ে।

No comments:
Post a Comment