‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় দিব্যজ্যোতি দত্ত? কোন চ্যানেলে ফিরছেন অভিনেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 11, 2026

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় দিব্যজ্যোতি দত্ত? কোন চ্যানেলে ফিরছেন অভিনেতা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১  মার্চ : ছোটপর্দা থেকে বড়পর্দায় পদার্পণ হয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। দর্শক তাঁকে শেষবার ছোটপর্দায় দেখেছিলেন 'অনুরাগের ছোঁয়া'র মাধ্যমে। এই ধারাবাহিকটি প্রায় চার বছর ধরে চলেছে। এই মেগায় 'সূর্য'র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপরেই ভাগ্য বদলে যায় দিব্যজ্যোতির। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে চৈতন্যের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে। 


দিব্যজ্যোতি বলেন, "ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয়। অনুরাগের ছোঁয়া চলাকালীনই বহু প্রস্তাব এসেছে। ধারাবাহিক শেষ হওয়ার পরেও বহু জায়গা থেকে বলেছিল। তবে ভাল চরিত্রের অপেক্ষায় আছি আমি। সেরকম মনের মতো চরিত্রে পেলে অবশ্যই ধারাবাহিকে ফিরব। কারণ, এখান থেকেই তো পরিচিতি পেয়েছি।" 


অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আরও বলেন, বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় মুখ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে তার খ্যাতি যেন দ্বিগুণ বেড়ে যায়। এই ধারাবাহিক শেষ হতেই বড়পর্দায় সুযোগ পান অভিনেতা।


অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রে অভিনয় করে দর্শকের তুমুল ভালোবাসা অর্জন করছিলেন দিব্যজ্যোতি। সুর্য-দীপাকে আজও দর্শক ভুলতে পারেনি। দীপা অর্থাৎ স্বস্তিকা আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরলেও দিব্যজোতির ছোটপর্দায় কামব্যাকের কোনও আপডেট এখনো নেই। তবে অনুরাগের ছোঁয়ার পর আরও একবার তাকে ছোটপর্দায় দেখা যেতে চলেছে।


কোন চ্যানেল? কোনও ধারাবাহিকে নয়, সান বাংলার লক্ষ্মী লাভ শোতে আসছেন খেলতে, সঙ্গ অভিনেতার মা। আজ সেই পর্বের টেলিকাস্ট হবে সন্ধ্যে ৭ টায়। ফের আরও একবার অভিনেতাকে ছোটপর্দায় দেখে খুশি তার অনুরাগীরা।


    

No comments:

Post a Comment

Post Top Ad