ভিডিওতে তিনি জানিয়েছেন তাঁর চাপের কথা। ভিডিওটি ইনস্টাগ্রামে কাজলস_ মুভ_ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে, দেখা যাচ্ছে ক্যামেরার সামনে এক তরুণী বসে রয়েছেন। তিনি প্রথমে টুপি পরে থাকলেও সেটি সরিয়ে ফেলেন এবং জানান, বিয়ের জন্য তাঁর ওপর প্রচণ্ড চাপ রয়েছে। তরুণী পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে থাকতে চান। তিনি বিয়ে করতে চান না। তাঁর দাবী, এরপরেও বারবার পরিবারের সকলে তাঁকে বিয়ের জন্য পীড়াপীড়ি করছিলেন। বিবাহযোগ্য হলেও কেন তিনি বিয়ে করছেন না?- এইসব প্রশ্নবাণে তাঁকে জর্জরিত করছিলেন। পরিবারের তরফে দেওয়া এই বিয়ের চাপ সহ্য করতে পারেননি তরুণী, প্রতিবাদে তাই নিজের মাথা মুড়িয়ে ফেলেছেন।
ভিডিওতে টুপি খুলে তাঁকে বলতে শোনা যায়, 'আমি নিজের সঙ্গে এটা করেছি বাধ্য হয়ে। অন্যান্য মেয়েদের মত আমারও নিজের চুলের প্রতি ভালোবাসা ছিল। কিন্তু আমি এরপরেও এটা করেছি। বিয়ের চাপ রয়েছে আমার ওপর, আমি কী করব? ছেলেরা করলে 'কুল' কিন্তু মেয়েরা করলে তাঁদের সমস্যা! আমার দিকে ঘুরে-ঘুরে দেখে সব, কেন দেখে? আমি এমন কী করেছি!'
তরুণী বলেন, "আমিও আমার চুল খুব ভালোবাসতাম কিন্তু এরপরেও এটা করেছি বাধ্য হয়ে। এই সমাজ আমাকে কী বাঁচতে দেবে না! আমি বাঁচব কী বাঁচব না? আমার ওপর এত চাপ কেন যে আমার প্রিয় চুল কেটে ফেলতে হল?"
তিনি ভিডিওতে এও বলেন যে, কেউ যেন তাঁকে এখন সহানুভূতি না দেখান। এরপরেই অন্যান্য মেয়েদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, 'এমন চাপ যেসকল মেয়েদের ওপর আসছে দয়া করে কিছু করুন। একবার জীবন হাতের বাইরে চলে গেলে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। যা করছেন, করুন। এগিয়ে যান। এর জন্য যা করতে হয় করুন।'


No comments:
Post a Comment